
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. তৌহিদুল ইসলাম (৩০) ও রিফাত সরদার (২৫)। তাঁদের দুজনের বাড়ি খুলনার শিরোমণি এলাকায়।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মুনতাসির মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
মুনতাসির মাহমুদ আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। তাঁরা দুইজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
তিনি জানান, দুর্ঘটনার পরও ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।
👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।
👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।
🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।
👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।
🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।
🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।
✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা
নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।
🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner
মন্তব্য করুন