এক মাসের মধ্যেই আবার পরীক্ষা, সুযোগ পাচ্ছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী

ছবি: সংগৃহীত।

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছে সরকার। এসব শিক্ষার্থীকে এক মাসের মধ্যে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে শুধু যে বিষয়গুলোতে অকৃতকার্য হয়েছেন, সেগুলোতেই পরীক্ষা দিতে পারবেন তারা।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে তাদের দীর্ঘ এক বছর অপেক্ষা না করেই উত্তীর্ণ হওয়ার আরেকটি সুযোগ তৈরি হবে।

সাধারণত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শিক্ষার্থীরা শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দিতে পারেন। কিন্তু নতুন উদ্যোগের ফলে এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য অপেক্ষার সময় অনেকটাই কমে আসতে পারে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে পুরো এক বছর অপেক্ষা করতে হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার আশঙ্কা থাকে। পাশাপাশি তৈরি হয় মানসিক চাপ ও অনিশ্চয়তা। বিশেষ করে উচ্চশিক্ষায় ভর্তি এবং পরবর্তী শিক্ষাবর্ষের সঙ্গে তাল মেলানোর ক্ষেত্রেও তাদের সমস্যায় পড়তে হয়।

এ অবস্থায় এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে, কীভাবে আবেদন করতে হবে এবং পরীক্ষার অন্যান্য নিয়ম কী হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা এখনো জানানো হয়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য শর্ত জানানো হবে বলে আশা করা হচ্ছে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার প্রেক্ষাপটে নতুন এই সিদ্ধান্ত তাদের শিক্ষাজীবনে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করতে পারে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসের মধ্যেই আবার পরীক্ষা, সুযোগ পাচ্ছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী

১

এইচএসসি পরীক্ষার ফলে বড় ধস, পাসের হার কমার নেপথ্যে যেসব কারণ

২

এইচএসসি-সমমানে পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার

৩

কারিগরি বোর্ডে পাসের হার কমে ৪৯.৪৩%, জিপিএ-৫ বেড়েছে

৪

পতিত ও নব্য স্বৈরাচার—দুজনকেই পরাজিত করা হবে: নাহিদ

৫

যমুনার পানি পান করে দূষণ কমার দাবি বিজেপি নেতার

৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

৭

ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা, নিবন্ধন ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা

৮

অবরোধ শেষের আগেই নদীতে জেলেরা, মাছ ধরার প্রস্তুতি

৯

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী

১০

তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

১১

৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কসংকেত

১২

জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, নিরপেক্ষতার আশ্বাস প্রতিমন্ত্রীর

১৩

ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল না নেতানিয়াহু ও বিরোধী জোট

১৪

নারী চিকিৎসকের সামনে পুরুষের ব্যথা কম লাগে, বলছে গবেষণা

১৫

৩১ অক্টোবর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৬

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তৃতীয় চালান

১৭

এনসিপির স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন, মুখ্য সংগঠক রনি

১৮

বাংলাদেশ-জাপান সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত

১৯

সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিল লরি, নিহত ৫

২০