এইচএসসি-সমমানে পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার

ছবি: সংগৃহীত।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম প্রকাশিত ফলে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। পরে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের মাধ্যমে আরও ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পান। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১।

অনলাইনে যেভাবে ফল জানা যাবে

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নার থেকে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে হবে।

এসএমএসে ফল জানার নিয়ম

মুঠোফোনের এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে নিচের নিয়মে বার্তা পাঠাতে হবে—

HSC DHA 123456 2026

এখানে DHA-এর জায়গায় সংশ্লিষ্ট বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এবং 123456-এর জায়গায় পরীক্ষার্থীর রোল নম্বর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন

প্রকাশিত ফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এ জন্য ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণের কথা জানানো হয়েছে। আবেদনের বিস্তারিত নিয়ম ও নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১২ লাখের বেশি পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফলাফল জানার আগ্রহ তৈরি হয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি-সমমানে পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার

১

কারিগরি বোর্ডে পাসের হার কমে ৪৯.৪৩%, জিপিএ-৫ বেড়েছে

২

পতিত ও নব্য স্বৈরাচার—দুজনকেই পরাজিত করা হবে: নাহিদ

৩

যমুনার পানি পান করে দূষণ কমার দাবি বিজেপি নেতার

৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

৫

ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা, নিবন্ধন ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা

৬

অবরোধ শেষের আগেই নদীতে জেলেরা, মাছ ধরার প্রস্তুতি

৭

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী

৮

তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

৯

৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কসংকেত

১০

জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, নিরপেক্ষতার আশ্বাস প্রতিমন্ত্রীর

১১

ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল না নেতানিয়াহু ও বিরোধী জোট

১২

নারী চিকিৎসকের সামনে পুরুষের ব্যথা কম লাগে, বলছে গবেষণা

১৩

৩১ অক্টোবর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৪

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তৃতীয় চালান

১৫

এনসিপির স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন, মুখ্য সংগঠক রনি

১৬

বাংলাদেশ-জাপান সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত

১৭

সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিল লরি, নিহত ৫

১৮

বিশ্ববাজারে কমল তেলের দাম, সরবরাহ নিয়ে উদ্বেগ

১৯

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০, সংখ্যা ৫০ হতে পারে

২০