ইরানে বেসামরিকদের সামরিক প্রশিক্ষণ, আগ্নেয়াস্ত্র চালাচ্ছেন নারীরাও

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানে বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তেহরানের একটি প্রশিক্ষণকেন্দ্রে নারীদেরও আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুশীলন করতে দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।

রোববার (৪ অক্টোবর) তেহরানের ইমাম হোসেইন স্কয়ারের একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে নারীরা প্রশিক্ষণে অংশ নেন। সামরিক কর্মকর্তা ও প্রশিক্ষকদের কাছ থেকে বিভিন্ন নির্দেশনা নেওয়ার পাশাপাশি তাদের আগ্নেয়াস্ত্র ও হ্যান্ডগান চালানোর অনুশীলন করতে দেখা যায়।

এর আগে শনিবার (৩ অক্টোবর) তেহরানের হাফত-ই তির স্কয়ারে বেসামরিক নাগরিকদের জন্য আরেকটি প্রশিক্ষণকেন্দ্র চালু করে ইরান। সম্ভাব্য স্থল হামলা মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে এসব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ইমাম হোসেইন স্কয়ারেও একই ধরনের প্রশিক্ষণকেন্দ্র চালু করা হয়।

প্রশিক্ষণে অংশ নেওয়া ৪৫ বছর বয়সী রাহেলেহ ঘাদিরি বলেন, যুদ্ধের সময় নিজের পরিবার ও এলাকার মানুষকে কীভাবে রক্ষা করতে হবে, সে বিষয়ে জ্ঞান থাকা তার ভয় কিছুটা কমাতে সাহায্য করবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত সাত মাস ধরে চলছে। ৮ এপ্রিলের একটি যুদ্ধবিরতিতে ৪০ দিনের যুদ্ধের অবসান হলেও পরবর্তী সময়ে বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত ছিল।

সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। রোববার ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপ নিলে দেশটি জবাব দেওয়ার জন্য প্রস্তুত। একই সময়ে তেহরান হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়েও নির্দিষ্ট শর্তের কথা জানিয়েছে।

রয়টার্সের সূত্রগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আবার বড় ধরনের হামলা শুরু করলে ইরান আগের তুলনায় আরও ব্যাপক ও শক্তিশালী জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এমন পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণের উদ্যোগ ইরানের অভ্যন্তরে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নেওয়ার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে এসব প্রশিক্ষণের পরিসর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩; বাড়ছে উত্তেজনা

১

সালমান মুক্তাদিরের মন্তব্যে নাছিরের জবাব, বললেন যা

২

এআইয়ের সঙ্গে প্রেমে লাগাম, চীনের নতুন নিয়মে কী বদলাবে?

৩

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস ঠেকাতে শুটিং সেটে ফোন নিষিদ্ধের দাবি

৪

নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

৫

আবারও সিন্ডিকেটের খপ্পরে দেশ, প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

৬

মানুষ কেন ভ্রমণে টাকা খরচ করে, এর আসল লাভ কোথায়?

৭

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী হুমায়ুন কবির

৮

শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাজেট আরও বাড়বে

৯

রাবিতে হামলার ঘটনায় ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

১০

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নেই বলে দাবি রাশেদ খাঁন।

১১

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদের আবেদন, হতবাক আদালত

১২

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করবে সরকার

১৩

ইরানে বেসামরিকদের সামরিক প্রশিক্ষণ, আগ্নেয়াস্ত্র চালাচ্ছেন নারীরাও

১৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

১৫

ভোরের আলোয় ফুটবল, রংপুরে শরীরচর্চার ব্যতিক্রমী আয়োজন

১৬

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, নতুন দাম ১ হাজার ৮৩৭

১৭

পেনাল্টি যেন আর্জেন্টিনার নতুন দুশ্চিন্তা, লাউতারোর মিস

১৮

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের টানা দশম জয়, শীর্ষে

১৯

গ্যাস-তেলের চাপে বরিশালে খাবারের দামে নতুন হিসাব

২০