ইধিকা পালের আসল নাম কী, কেন বদলে ছিলেন নিজের নাম?

ছবি: সংগৃহীত

টালিউড থেকে ঢালিউড—দুই বাংলার চলচ্চিত্রেই নিজের অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী ইধিকা পাল। টেলিভিশন ধারাবাহিক দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করলেও বর্তমানে বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের পর এবার দেবের নায়িকা হিসেবেও আলোচনায় এসেছেন তিনি।

তবে পর্দার পরিচিত এই অভিনেত্রীর নাম শুরু থেকেই ইধিকা ছিল না। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি ‘টুম্পা পাল’ নামেই পরিচিত ছিলেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ছোটপর্দায় ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন ইধিকা। সে সময় ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’র মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তখন ইন্ডাস্ট্রি ও পরিচিত মহলে ‘টুম্পা পাল’ নামেই পরিচিত ছিলেন অভিনেত্রী।

পরবর্তী সময়ে বড় পর্দায় কাজ করার পরিকল্পনা থেকে নিজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। ‘টুম্পা’ নামটি বেশ প্রচলিত হওয়ায় চলচ্চিত্রজগতে আলাদা পরিচিতি তৈরির জন্য নতুন একটি নাম বেছে নেওয়ার চিন্তা করেন তিনি। এরপরই ‘ইধিকা’ নামটি গ্রহণ করেন অভিনেত্রী।

নাম পরিবর্তনের পর বড় পর্দায় নতুন পরিচয়ে যাত্রা শুরু করেন ইধিকা। শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছেও ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর দুই বাংলার চলচ্চিত্রে একাধিক কাজ নিয়ে ব্যস্ত হয়ে ওঠেন এই অভিনেত্রী।

বর্তমানে সুপারস্টার দেবের সঙ্গেও অভিনয় করছেন ইধিকা পাল। পাশাপাশি নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ সিনেমায় তাকে দেখা যাবে বলে জানা গেছে।

এ ছাড়া পরিচালক পথিকৃৎ বসুর একটি নতুন প্রজেক্টে অভিনেতা জিতের বিপরীতে ইধিকার অভিনয়ের বিষয়ে আলোচনা চলছে বলেও জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা বা শিল্পীদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

টেলিভিশন দিয়ে যাত্রা শুরু করে বড় পর্দায় শাকিব খান, দেব ও জিতের মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে কাজের সম্ভাবনা—সব মিলিয়ে ইধিকা পালের ক্যারিয়ার এখন নতুন এক পর্যায়ে পৌঁছেছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, নতুন দাম ১ হাজার ৮৩৭

১

পেনাল্টি যেন আর্জেন্টিনার নতুন দুশ্চিন্তা, লাউতারোর মিস

২

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের টানা দশম জয়, শীর্ষে

৩

গ্যাস-তেলের চাপে বরিশালে খাবারের দামে নতুন হিসাব

৪

ইধিকা পালের আসল নাম কী, কেন বদলে ছিলেন নিজের নাম?

৫

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, শীর্ষে লাহোর

৬

কর্মক্ষেত্রে ইসলামী নৈতিকতা মেনে চলার ৯ নির্দেশনা

৭

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামী মূল্যবোধ শিখতে বললেন রাশেদ খাঁন

৮

টাঙ্গাইলে ৬২ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

৯

জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, আটক ৭০০

১০

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৭

১১

ইরান যুদ্ধের পর ক্ষেপণাস্ত্র মজুত কমেছে, বড় চুক্তি যুক্তরাষ্ট্রের

১২

বোতলজাত সয়াবিনের সংকট, বাড়ল খোলা তেল ও ডিমের দাম

১৩

শুক্রবার রাসুলুল্লাহ (সা.) যেসব আমল করতেন

১৪

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ শুরু

১৫

কুয়াকাটা ভ্রমণের সেরা সময় কোন মাস, জানুন খরচ ও সব তথ্য

১৬

আবু সাঈদ নিহতের ঘটনায় বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন বহিষ্কার

১৭

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, মামলা ৪, গ্রেপ্তার ২৬

১৮

প্রথমবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

১৯

প্রাথমিকে আজ যোগদান, নিয়োগপত্র পেয়ে হাসি-আক্ষেপের ভিন্ন ছবি

২০