প্রাথমিকে আজ যোগদান, নিয়োগপত্র পেয়ে হাসি-আক্ষেপের ভিন্ন ছবি

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্তদের আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) যোগদানের কথা। দীর্ঘ অপেক্ষার পর নিয়োগপত্র হাতে পাওয়া প্রার্থীদের অনেকেই নতুন কর্মস্থলে যোগ দিতে প্রস্তুত। তবে একই নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশ পেয়েও এখনো নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের অনেকে রয়েছেন অনিশ্চয়তায়। কেউ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে অবস্থান করছেন, কেউ অনশন করছেন; আবার কেউ নিয়োগ থেকে বাদ পড়ার কারণ জানতে অপেক্ষা করছেন।

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এর ফলাফলের ভিত্তিতে ৬১ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। পরে যাচাই-বাছাই শেষে ২৪ সেপ্টেম্বর থেকে নিয়োগপত্র দেওয়ার কার্যক্রম শুরু হয়। সরকারি সময়সূচি অনুযায়ী, নির্বাচিতদের ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান এবং ৪ অক্টোবর পদায়ন করার কথা।

তবে সুপারিশ পাওয়ার পরও একটি অংশ নিয়োগপত্র না পাওয়ায় প্রার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ৮১৭ জনের তথ্য এখনো যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের ঠিকানা পরিবর্তন, যোগাযোগে সমস্যা ও প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের কারণে নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া চলছে। ১ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে তিনি জানিয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৪ হাজার ৩৮৪ জনের মধ্যে ৫৩০ জন নিজের ইচ্ছায় আবেদন করেননি বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। ফলে পরবর্তী পর্যায়ে যাচাইয়ের জন্য প্রার্থীর সংখ্যা কমে আসে। এদিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের একটি অংশকে নিয়ে এখনো যাচাই-বাছাই চলছে।

দীর্ঘ অপেক্ষার পর যারা নিয়োগপত্র পেয়েছেন, তাদের অনেকের মধ্যে স্বস্তি ফিরেছে। পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে তারা আজ নতুন কর্মস্থলে যোগ দিতে যাচ্ছেন। তবে একই নিয়োগের আরেকটি চিত্র হতাশার।

কুড়িগ্রামের সাদ্দাম হোসেন তাদেরই একজন। চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে পারছেন না বলে জানান তিনি। কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, কী কারণে তার নিয়োগপত্র দেওয়া হয়নি, সেটি এখনো জানেন না।

ময়মনসিংহেও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে ১১ জন প্রার্থী অনশন শুরু করেন। তাদের দাবি, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের তথ্য নেই। এরপরও গোয়েন্দা প্রতিবেদনের কথা বলে নিয়োগপত্র আটকে রাখা হয়েছে বলে তারা দাবি করেন।

ময়মনসিংহ জেলায় সহকারী শিক্ষক পদে ২৫৯ জন চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ পেয়েছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ১৮ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। বাকি ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। ২২ জনের নিয়োগ এখনো স্থগিত রয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই ২২ জনের নিয়োগ স্থগিত রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তারা এ বিষয়ে কাজ করছেন।

অন্যদিকে জামালপুরে সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পাওয়া ৫১ প্রার্থী অবস্থান ও অনশন কর্মসূচি পালন করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, সেখানে ১৩৬ জন চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ পেয়েছিলেন। প্রথম ধাপে ৮৪ জন এবং পরে আরও একজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। ফলে ৫১ জন এখনো নিয়োগপত্রের অপেক্ষায় রয়েছেন।

কুড়িগ্রামেও সুপারিশ পাওয়ার পর নিয়োগপত্র না পাওয়া পাঁচজন প্রার্থী রয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী জানান, ওই পাঁচজনের রিপোর্টসহ তালিকা অধিদপ্তরে পাঠানো হয়েছে। অধিদপ্তর থেকে তা মন্ত্রণালয়ে পাঠানোর পর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মন্ত্রী জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে ১ অক্টোবরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে চূড়ান্ত পরিস্থিতি জানা যাবে। ফলে আজ অধিকাংশ নিয়োগপ্রাপ্তের যোগদানের দিন হলেও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য দিনটি হয়ে উঠেছে অপেক্ষা, অনিশ্চয়তা ও নিজেদের অবস্থান পরিষ্কার হওয়ার আশার দিন।

🌸 Rangvora Woman 🌸

নিজের পছন্দে, নিজের রঙে!

ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।

🎨 আমাদের বিশেষ কালেকশন

👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।

👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।

🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।

👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।

🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।

🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।

💝 আমাদের বিশেষত্ব

✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা

❤️ আপনার কল্পনা, আমাদের সৃষ্টি!

নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।

🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner

এখনই অর্ডার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিদিন গড়ে ৫১৩ জন ক্যানসারে আক্রান্ত, প্রতিকার কী?

১

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

২

পাগলা মসজিদের ১৫ দানবাক্স খুলে চলছে টাকা গণনা

৩

নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, শহিদদের প্রতি শ্রদ্ধা

৪

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সৈকতে বিচারক উদ্ধার

৫

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বড় ভূমিকা ছাত্রদের: রাষ্ট্রপতি

৬

দেশে ফিরলে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আবদুস সালাম

৭

এপেক সম্মেলনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক: মুখোমুখি ট্রাম্প, শি ও পুতিন

৮

নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

৯

পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীতে বৈরী আবহাওয়ার মধ্যেও রাবনাবাদ নদীতে মাছ ধরছেন জেলেরা

১০

গাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে পেট্রোলবোমা, পুড়ল কাঠের স্তূপ

১১

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

১৩

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ফের মহাসড়কে পোশাকশ্রমিকরা

১৪

শেখ হাসিনা পরিবারের ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দের দাবি দুদকের

১৫

কুয়াকাটায় সরকারি বনায়নের ১০ গাছ কেটে জমি দখলের অভিযোগ

১৬

লন্ডনে সংবর্ধনা শেষে হামলার অভিযোগ নাহিদ ইসলামের

১৭

শীত এলেই বদলে যায় রংপুরের সকাল, বাড়ে খেজুরের রসের কদর

১৮

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা: গণপিটুনিতে অভিযুক্ত ব্যক্তি নিহত

১৯

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন নিয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র

২০