সারা দেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

ছবি: সংগৃহীত।

গোপন সংবাদের ভিত্তিতে সারা দেশে সম্ভাব্য বোমা হামলার আশঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে পুলিশ হেডকোয়ার্টার্স (পিএইচকিউ) থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তরের বার্তায় বলা হয়েছে, সম্ভাব্য নাশকতার আশঙ্কায় জেলা পর্যায়ে রাতের চেকপোস্ট, টহল কার্যক্রম এবং মোবাইল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি যেকোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রমের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নিরাপত্তা ঝুঁকি দেখা দিলে তা বিলম্ব না করে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় প্রয়োজনীয় নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে অনুসরণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স বার্তাটিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছে। তবে সম্ভাব্য হামলার বিষয়ে কোনো নির্দিষ্ট স্থান, সময় বা লক্ষ্যবস্তুর তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সতর্কতার পর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমপূর্ণ এলাকা এবং বিভিন্ন প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত কোনো তথ্য জানানো হয়নি।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সম্ভাব্য হুমকির তথ্য পাওয়ার পর আগাম সতর্কতা জারি করা জননিরাপত্তা নিশ্চিত করার অংশ। তারা সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর আহ্বান জানিয়েছেন

🌸 Rangvora Woman 🌸

নিজের পছন্দে, নিজের রঙে!

ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।

🎨 আমাদের বিশেষ কালেকশন

👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।

👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।

🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।

👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।

🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।

🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।

💝 আমাদের বিশেষত্ব

✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা

❤️ আপনার কল্পনা, আমাদের সৃষ্টি!

নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।

🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner

এখনই অর্ডার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিদিন গড়ে ৫১৩ জন ক্যানসারে আক্রান্ত, প্রতিকার কী?

১

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

২

পাগলা মসজিদের ১৫ দানবাক্স খুলে চলছে টাকা গণনা

৩

নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, শহিদদের প্রতি শ্রদ্ধা

৪

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সৈকতে বিচারক উদ্ধার

৫

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বড় ভূমিকা ছাত্রদের: রাষ্ট্রপতি

৬

দেশে ফিরলে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আবদুস সালাম

৭

এপেক সম্মেলনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক: মুখোমুখি ট্রাম্প, শি ও পুতিন

৮

নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

৯

পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীতে বৈরী আবহাওয়ার মধ্যেও রাবনাবাদ নদীতে মাছ ধরছেন জেলেরা

১০

গাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে পেট্রোলবোমা, পুড়ল কাঠের স্তূপ

১১

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

১৩

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ফের মহাসড়কে পোশাকশ্রমিকরা

১৪

শেখ হাসিনা পরিবারের ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দের দাবি দুদকের

১৫

কুয়াকাটায় সরকারি বনায়নের ১০ গাছ কেটে জমি দখলের অভিযোগ

১৬

লন্ডনে সংবর্ধনা শেষে হামলার অভিযোগ নাহিদ ইসলামের

১৭

শীত এলেই বদলে যায় রংপুরের সকাল, বাড়ে খেজুরের রসের কদর

১৮

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা: গণপিটুনিতে অভিযুক্ত ব্যক্তি নিহত

১৯

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন নিয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র

২০