১ লাখ ১৯ হাজার শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা

ছবি: সংগৃহীত।

দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা দেশের ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে পাওনা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মোট ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে ৪৪ হাজার জন কল্যাণ ট্রাস্টের অর্থ এবং ৭৫ হাজার জন অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, কল্যাণ ট্রাস্টের পুরো পাওনা অর্থ একসঙ্গে পরিশোধের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে অবসর সুবিধা বোর্ডের আওতায় থাকা শিক্ষক-কর্মচারীদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আগামী ১৪ আগস্ট সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবসরের অপেক্ষায় থাকা ১ লাখ ৫ হাজার ৬৪৪ জন শিক্ষক-কর্মচারীর পাওনা পরিশোধে প্রায় ৯ হাজার ৭৫৭ কোটি টাকা প্রয়োজন। এর মধ্যে অবসর সুবিধা বোর্ডে জমা থাকা ৫৯ হাজার ৮২০টি আবেদন নিষ্পত্তিতে প্রয়োজন ৭ হাজার ১৭৬ কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টে জমা থাকা ৪৫ হাজার ৮২৪টি আবেদন নিষ্পত্তিতে প্রয়োজন ২ হাজার ৫৮১ কোটি টাকা।

এই বিপুল অর্থের চাহিদা পূরণে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা মন্ত্রণালয় ৩ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ পেয়েছে। শুরুতে অর্থ বিভাগ ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিলেও পরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্যোগে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়।

এর আগে বাজেট প্রণয়নের সময় অবসর সুবিধা বোর্ডের জন্য ২ হাজার কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টের জন্য ১ হাজার কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে ডিও লেটার পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজের অন্যতম প্রধান দাবি ছিল অবসর ও কল্যাণ ট্রাস্টের পাওনা দ্রুত পরিশোধ করা। সরকারের এই সিদ্ধান্তে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ হাজার টাকা নিয়ে বিরোধ, অপ্রতিম হত্যা তদন্তে নতুন তথ্য

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি ২০২৭

ইউএনজিএতে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এক লাফে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রলসহ সব জ্বালানি তেলের দাম

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক

ভোরের মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কমছে, চার দেশের সহায়তা চাইল সৌদি

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ভারতসহ ১০ দেশের পণ্যে ১০০% শুল্ক

১০

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক সামরিক হামলা

১১

আর্জেন্টিনার জার্সিতে মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর

১২

প্রথম সচিব সভায় ডিজিটাল হাজিরা ও দুর্নীতি রোধে গুরুত্ব

১৩

নতুন পে-স্কেলে কমছে উচ্চপদস্থ কর্মকর্তাদের ইনক্রিমেন্টের হার

১৪

এসএসসিতে পাস করেও একাদশে আবেদন করেনি প্রায় দেড় লাখ শিক্ষার্থী

১৫

ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

১৬

জ্বালানি সংকট কাটাতে ২০৩০ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা

১৭

সঞ্চয়পত্রের টাকা পেতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব যাচাই

১৮

মেসির গোলেও জয় পেল না মায়ামি, ন্যাশভিলের সঙ্গে ড্র

১৯

ইরান থেকে সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

২০