ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৬ হাজার ১২৫

ছবি: সংগৃহীত।

গত জুনে ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে পৌঁছেছে। একই সঙ্গে আহত হয়ে ৬১ হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি জর্জ রদ্রিগেজ।

সোমবার (৩ আগস্ট) টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় তিনি হালনাগাদ হতাহতের তথ্য জানান। তবে এই তথ্য প্রকাশের পরও অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ নেতৃত্বাধীন সরকারের দুর্যোগ মোকাবিলা কার্যক্রম নিয়ে সমালোচনা অব্যাহত রয়েছে।

ভূমিকম্পের পর হাজারো মানুষ নিখোঁজ স্বজনদের খুঁজতে ধ্বংসস্তূপে ছুটে যান। অনেক বাসিন্দার অভিযোগ, উদ্ধার তৎপরতায় সরকার ও সামরিক বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের অভাবে বহু মানুষ সময়মতো সহায়তা পাননি।

গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্য এবং রাজধানী কারাকাস। অসংখ্য ভবন ধসে পড়ে, সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন।

সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ধ্বংসস্তূপের মাত্র ১৬.৫ শতাংশ অপসারণ করা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠন সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগতে পারে।

এদিকে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ভেনেজুয়েলার অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার। আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতি মিললেও অর্থ ছাড় ও পুনর্গঠন কার্যক্রম নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই-পরবর্তী ক্যাম্পাসে বাড়ছে সংঘর্ষ, নতুন রাজনৈতিক সংস্কৃতি নিয়ে শঙ্কা

আবু সাঈদের ছবি ছাড়া জুলাই ডকুমেন্টারি অসম্পূর্ণ: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল’-এর অভিযোগ জর্ডান ফুটবল প্রধানের

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষে উত্তেজনা

মার্চ টু ঢাকা’ ঠেকাতে শেষ বৈঠক, তবু টেকেনি সরকার

বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’-এর আত্মপ্রকাশ, নূরের এনসিপি সমালোচনা

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

জবিতে সংঘর্ষের পর জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাসছাড়া

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৬ হাজার ১২৫

১০

‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’—যে আহ্বানে বদলে যায় ইতিহাস

১১

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হচ্ছে না, থাকছে লটারি পদ্ধতি

১২

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন যেভাবে, জেনে নিন সহজ উপায়

১৩

আদ-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, বেতন ৪৫ হাজার টাকা

১৪

ধর্ম ও বিয়ে বেছে নেওয়া নারীর সাংবিধানিক অধিকার

১৫

বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং চালু, কমবে রোগীদের দীর্ঘ লাইনের ভোগান্তি

১৬

সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরিকল্পনা ইউজিসির

১৭

যুক্তরাষ্ট্র-সৌদির হামলার পর ইরাকজুড়ে সর্বোচ্চ সামরিক সতর্কতা

১৮

আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, মানতে হবে নতুন নির্দেশনা

১৯

রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

২০