আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, মানতে হবে নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত।

দেশের সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে আজ শনিবার (১ আগস্ট) থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, নতুন নিবন্ধন এবং ফিটনেস সনদ প্রদান বা নবায়নের ক্ষেত্রে প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত থাকতে হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জিপিএস ডিভাইসের কারিগরি স্পেসিফিকেশন ও বাস্তবায়ন নির্দেশিকা প্রকাশ করেছে।

বিআরটিএ জানিয়েছে, ১ আগস্ট থেকে জিপিএস সংযোজন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৫ আগস্ট থেকে নিবন্ধিত গণপরিবহনে জিপিএস সংযোজনের আবেদন গ্রহণ করা হবে। নির্ধারিত ফি জমা দিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। জিপিএস সংযুক্তির প্রমাণ এবং ডিভাইসের কার্যকারিতা যাচাইয়ের পরই নিবন্ধন ও ফিটনেস-সংক্রান্ত সেবা দেওয়া হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জিপিএস সংযোজন না করলে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে না। জিপিএস ডিভাইসের কারিগরি স্পেসিফিকেশন বিআরটিএর প্রধান কার্যালয় ও ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিকদার বলেন, গণপরিবহনে জিপিএস সংযোজনের সিদ্ধান্ত ইতিবাচক। এর মাধ্যমে গাড়ি চুরি বা চালক গাড়ি ফেলে চলে যাওয়ার মতো ঘটনায় দ্রুত যানবাহনের অবস্থান শনাক্ত করা সম্ভব হবে।

তবে তিনি বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন। তার মতে, আয়কর, টোকেন ট্যাক্স, রোড পারমিট, টায়ার ও জ্বালানিসহ বিভিন্ন ব্যয় বেড়ে যাওয়ায় পরিবহন মালিকরা আর্থিক চাপে রয়েছেন। ফলে নির্ধারিত সময়ের মধ্যে সব যানবাহনে জিপিএস সংযোজন করা কঠিন হতে পারে। পাশাপাশি বিআরটিএতে অতিরিক্ত ব্যয় নেওয়ার অভিযোগগুলোর প্রতিও সরকারের নজর দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক বলেন, জিপিএস বাধ্যতামূলক করার ফলে দুর্ঘটনার পর প্রমাণ ছাড়াই চালকদের দায়ী করার প্রবণতা কমবে। কারণ জিপিএসের মাধ্যমে যানবাহনের অবস্থান, গতি ও চলাচলসংক্রান্ত নির্ভুল তথ্য সংরক্ষিত থাকবে, যা দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সহায়ক হবে।

তবে তিনি সতর্ক করে বলেন, শুধু জিপিএস স্থাপন করলেই হবে না। প্রতিদিন হাজারো যানবাহনের তথ্য বিশ্লেষণ, কার্যকর নজরদারি এবং আইন প্রয়োগ নিশ্চিত করতে বিআরটিএর প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষ জনবল বৃদ্ধি করতে হবে। অন্যথায় এই উদ্যোগের পূর্ণ সুফল পাওয়া সম্ভব হবে না।

বিশেষজ্ঞদের মতে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রযুক্তির পাশাপাশি তথ্যভিত্তিক নজরদারি, কার্যকর আইন প্রয়োগ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি জরুরি।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং চালু, কমবে রোগীদের দীর্ঘ লাইনের ভোগান্তি

সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরিকল্পনা ইউজিসির

যুক্তরাষ্ট্র-সৌদির হামলার পর ইরাকজুড়ে সর্বোচ্চ সামরিক সতর্কতা

আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, মানতে হবে নতুন নির্দেশনা

রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

হবিগঞ্জে সারজিস-নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলা

সত্য একদিন প্রকাশ পায়’ গ্রেফতার, মামলা ও ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন পরীমনি

ফেসবুকের প্রেম থেকে বাস্তবের সংসার, চীনা যুবককে বিয়ে করলেন নেত্রকোনার তরুণী

শিক্ষা মন্ত্রণালয়ে ২২ কম্পিউটারের যন্ত্রাংশ চুরি, স্থবির দাপ্তরিক কার্যক্রম

কোনাবাড়ীতে ভুল চিকিৎসার অভিযোগ, গর্ভে থাকা জমজ সন্তান হারানোর দাবি

১০

ঢাকায় ট্রাফিক আইনে ১,৭৪৪ মামলা, ডাম্পিং ৫০৪ যানবাহন

১১

ভোর ৪টায় দিন শুরু করেন পিয়া জান্নাতুল, জানালেন কারণ

১২

বাস্তব চিত্র ২৪ নিউজের সহ-সম্পাদক আহসান হাবিব আয়াতের জন্মদিন

১৩

ফেসবুকে বিনামূল্যে মিলবে নতুন ভেরিফিকেশন ব্যাজ

১৪

এইচএসসি রসায়ন পরীক্ষার প্রশ্নে একাধিক ভুল, বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা

১৫

১৩ দিন পর সচল রাঙামাটি-বান্দরবান সড়ক, ফিরেছে যান চলাচল

১৬

সরকারের আশ্বাসে ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহার করল ‘ককরোচ জনতা পার্টি’

১৭

পাইরেসির ধাক্কা সামলেও প্রথম দিনে ৪১ কোটি রুপি আয় ‘জানা নায়গান’-এর

১৮

পীরগঞ্জের মকিমপুরের বাবা-ছেলে রংপুরে মোটরসাইকেল চুরি মামলায় গ্রেপ্তার

১৯

শিক্ষার্থী আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্ট, যা জানা গেল

২০