কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণ, গ্রেপ্তার বৃদ্ধ

ছবি: সংগৃহীত।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগে আমির হোসেন নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) তরুণীর বাবা বাদী হয়ে কালিহাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করার পর অভিযুক্তকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ওই তরুণী প্লাস্টিকের বোতল কুড়াতে বের হন। এ সময় অভিযুক্ত আমির হোসেন তাকে ফুঁসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। স্থানীয় বাসিন্দা ইয়ার আলী বিষয়টি সন্দেহজনক মনে করে তরুণীর বাবাকে খবর দিলে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাড়ির রান্নাঘর থেকে তরুণীকে উদ্ধার করেন।

ঘটনাটি জানাজানি হলে সোমবার রাতেই এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেখানে কোনো সমাধান না হওয়ায় গভীর রাতে পরিবারের সদস্য ও এলাকাবাসী অভিযুক্ত আমির হোসেনকে আটক করে কালিহাতী থানায় পুলিশের কাছে সোপর্দ করেন।

মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার দেখায় এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে সব তথ্য-উপাত্ত যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রলসহ সব জ্বালানি তেলের দাম

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক

ভোরের মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কমছে, চার দেশের সহায়তা চাইল সৌদি

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ভারতসহ ১০ দেশের পণ্যে ১০০% শুল্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক সামরিক হামলা

আর্জেন্টিনার জার্সিতে মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর

প্রথম সচিব সভায় ডিজিটাল হাজিরা ও দুর্নীতি রোধে গুরুত্ব

নতুন পে-স্কেলে কমছে উচ্চপদস্থ কর্মকর্তাদের ইনক্রিমেন্টের হার

১০

এসএসসিতে পাস করেও একাদশে আবেদন করেনি প্রায় দেড় লাখ শিক্ষার্থী

১১

ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

১২

জ্বালানি সংকট কাটাতে ২০৩০ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা

১৩

সঞ্চয়পত্রের টাকা পেতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব যাচাই

১৪

মেসির গোলেও জয় পেল না মায়ামি, ন্যাশভিলের সঙ্গে ড্র

১৫

ইরান থেকে সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী

১৭

প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ চান জোবায়দা রহমান

১৮

পদ্মা ব্যারাজ হলে বদলে যেতে পারে ২৪ জেলার অর্থনীতি

১৯

ব্রিকস সম্মেলনে একতরফা শুল্কনীতির সমালোচনা, নয়া ঘোষণা

২০