
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ভুয়া পুলিশ পরিচয়ে পথচারীদের তল্লাশির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উদ্যানের লালন চর্চা কেন্দ্র-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন সিদ্দিকুর রহমান শাফিন (৩৪) ও সাফায়েত আহমেদ (২০)।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুই যুবক একটি বেঞ্চে বসে থাকা দুই কিশোরের কাছে গিয়ে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে তাদের মোবাইল ফোন, মানিব্যাগ ও পকেট তল্লাশি শুরু করেন। তাদের আচরণে সন্দেহ হলে পথচারী, দোকানদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীরা পরিচয় জানতে চান।
প্রথমে তারা নিজেদের পুলিশ এবং পরে ছাত্র পরিচয় দিলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। একপর্যায়ে উপস্থিত জনতা তাদের আটক করে মারধরের পর উদ্যানে দায়িত্বরত পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে বিকেল ৩টার দিকে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
শাহবাগ থানার এএসআই মঞ্জুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ভুয়া পুলিশ পরিচয়ে তল্লাশির অভিযোগে দুই যুবককে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় ও ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।
👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।
👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।
🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।
👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।
🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।
🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।
✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা
নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।
🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner
মন্তব্য করুন