
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, দেশের স্বার্থকে উপেক্ষা করে ব্যক্তি বা দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিদেশি রাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করা উচিত নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বৈদেশিক সফরে সম্পাদিত সব চুক্তির বিস্তারিত জনগণের সামনে প্রকাশ করা প্রয়োজন।
শুক্রবার (২৬ জুন) নগর আমেলার মাসিক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আহমদ আবদুল কাইয়ূম বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় বৈদেশিক চুক্তির বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। জনগণের জানার অধিকার রয়েছে—রাষ্ট্রের পক্ষ থেকে কোন কোন বিষয়ে কী ধরনের সমঝোতা বা চুক্তি হয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
সভায় নগর সেক্রেটারি (ভারপ্রাপ্ত) আবদুর রাজ্জাকের সঞ্চালনায় সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি / এমএম-এমএসএ
দেশ-বিদেশের আকর্ষণীয় পর্যটন স্থানে ভ্রমণের জন্য যোগাযোগ করুন Meghpahar Vromon-এর সঙ্গে।
📞 ফোন: 01318090285
🌐 ওয়েবসাইট: www.meghpaharvromon.com
🌍 Meghpahar Vromon Travel Agency
মন্তব্য করুন