শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। কমিটিকে আগামী এক মাসের মধ্যে দানের অর্থের ব্যবস্থাপনায় সময়োপযোগী ও কার্যকর কাঠামোর সুপারিশ দিতে বলা হয়েছে।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক, বিভাগীয় কমিশনার, জেলা পরিষদের প্রশাসক, সিলেট রেঞ্জের ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, মাজারের মতোয়াল্লি পরিবারের দুই সদস্য এবং মাজার মাদ্রাসা ও মসজিদের দুই প্রতিনিধি। জেলা প্রশাসক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মাজারের উন্নয়ন, দানের অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতেই সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিদ্যমান কমিটিই প্রচলিত নিয়ম অনুযায়ী দানবাক্সের অর্থ গণনা করে ব্যাংকে জমা দেবে।

সম্প্রতি মাজারের দানবাক্স সিলগালা ও নতুন দানবাক্স স্থাপনকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সূত্র: যুগান্তর

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?

অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল

১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে বদল, সুপারিশ করবে না এনটিআরসিএ

এসএসসির ফল প্রকাশ, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি-বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে

সালমান শাহ হত্যা মামলার আসামি ডন বিমানবন্দরে গ্রেফতার

প্রেমিকের সঙ্গে দেখা করতে জেলে, স্কুলছাত্রীর কাছে ১০ গুলি

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

প্রথমবার চট্টগ্রাম-কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এবার কি যোগ দিচ্ছে মিসর?

১০

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামী

১১

বাবার নির্যাতন থেকে ৫০০ টাকা নিয়ে পালিয়েছিলেন রবি কিষাণ

১২

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি জামায়াত আমিরের: রাশেদ খান

১৩

কালো গাউনে নুসরাত ফারিয়া, সাহসী ক্যাপশনে মুগ্ধ ভক্তরা

১৪

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার কূটনৈতিক পথ খুঁজছেন জেনারেল ড্যান কেইন

১৫

সারা দেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৬

কিসের হাসিনা, শুধু আওয়াজ শোনা যায়’: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

১ লাখ ১৯ হাজার শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা

১৮

১১ দফা দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা

১৯

রাজশাহীর সব মা পাবেন ফ্যামিলি কার্ড: ভূমিমন্ত্রী মিনু

২০