লন্ডনে এনসিপি নেতা হাসনাতসহ ৪ জনের বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা

লন্ডনের কেমব্রিজ থানায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ চারজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

শুক্রবার (১৯ জুন) যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত কেমব্রিজ থানায় মামলাটি দায়ের করা হয় বলে জানা গেছে।

মামলার অন্য আসামিরা হলেন— এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী এবং শাহীন আলম। তাদের মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ সমর্থকরা ধারাবাহিকভাবে অপপ্রচার চালানোর পর নতুন করে এই মামলা দায়ের করেছে। এতে এনসিপি নেতাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে বলে দাবি করা হয়।

এনসিপি ইউকে অ্যালায়েন্স আরও দাবি করে, এ ঘটনায় যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত শুরু করেছে এবং তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা প্রকাশ করেছে।

তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: এনসিপি ইউকে অ্যালায়েন্সের অফিসিয়াল বিজ্ঞপ্তি, কেমব্রিজ থানার পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস-তেলের চাপে বরিশালে খাবারের দামে নতুন হিসাব

১

ইধিকা পালের আসল নাম কী, কেন বদলে ছিলেন নিজের নাম?

২

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, শীর্ষে লাহোর

৩

কর্মক্ষেত্রে ইসলামী নৈতিকতা মেনে চলার ৯ নির্দেশনা

৪

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামী মূল্যবোধ শিখতে বললেন রাশেদ খাঁন

৫

টাঙ্গাইলে ৬২ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

৬

জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, আটক ৭০০

৭

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৭

৮

ইরান যুদ্ধের পর ক্ষেপণাস্ত্র মজুত কমেছে, বড় চুক্তি যুক্তরাষ্ট্রের

৯

বোতলজাত সয়াবিনের সংকট, বাড়ল খোলা তেল ও ডিমের দাম

১০

শুক্রবার রাসুলুল্লাহ (সা.) যেসব আমল করতেন

১১

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ শুরু

১২

কুয়াকাটা ভ্রমণের সেরা সময় কোন মাস, জানুন খরচ ও সব তথ্য

১৩

আবু সাঈদ নিহতের ঘটনায় বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন বহিষ্কার

১৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, মামলা ৪, গ্রেপ্তার ২৬

১৫

প্রথমবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

১৬

প্রাথমিকে আজ যোগদান, নিয়োগপত্র পেয়ে হাসি-আক্ষেপের ভিন্ন ছবি

১৭

রাজশাহীতে ইয়াবার বদলে রঙ করা ওষুধ বিক্রির অভিযোগ

১৮

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

১৯

ফ্রান্সে জেন-জি বিক্ষোভে আটক ৪৪০, আহত শিক্ষক-শিক্ষার্থী

২০