দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ বিএসএফ

দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি — ছবি সংগৃহীতক্যাটাগরি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-র তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার (১৪ জুন) ভোর প্রায় ৫টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে ওই ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়। পরে ওই ব্যক্তিদের সীমান্তের কাটাতারের বেড়ার নিকটবর্তী স্থানে রেখে আসা হয়। পরবর্তীতে তারা কোথায় অবস্থান নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, পুশইনসহ সীমান্তে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দায়িত্বাধীন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার প্রায় ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সার্বক্ষণিক নজরদারি বজায় রেখে দায়িত্ব পালন করছে।

সূত্র:
বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন / স্থানীয় সূত্র

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস

বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, আশ্বাসে প্রত্যাহার

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ বিএসএফ

ভারতে একই পরিবারের ৪ সদস্যের মরদেহ উদ্ধার

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

ব্রাজিল-মরক্কো ড্র, ভিনিসিয়ুসের গোলে রক্ষা সেলেসাওদের

বিশ্বকাপ উদ্বোধনে শাকিরা, মাঠে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

৯.৩৮ লাখ কোটি টাকার বাজেটে স্বাক্ষর রাষ্ট্রপতির

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

দালাল চক্র দমন না হলে জাতি রাস্তায় নামবে: এমপি

১০

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড: প্রধানমন্ত্রী

১১

সালমান শাহর দেহাবশেষ তৃতীয়বার উত্তোলনের অনুমতি

১২

প্রবাসী কল্যাণ ভবন থেকে কর্মকর্তার ল্যাপটপ চুরি

১৩

শান্তিরক্ষীদের গৌরব রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল-যুবদল নেতার মৃত্যু

১৫

নির্বাচনের পর গাড়ি-বাড়ি সব লাগে জামায়াতের: রাশেদ খান

১৬

শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ নেতারা

১৭

ওলিসের হ্যাটট্রিকে নর্থ আয়ারল্যান্ডকে হারাল ফ্রান্স

১৮

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে ইনজুরি আতঙ্ক

১৯

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬৬ পদে নিয়োগ

২০