মিঠামইনে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

কিশোরগঞ্জের হাওড় উপজেলা মিঠামইনের দৃষ্টিনন্দন অলওয়েদার সড়কে চালবোঝাই একটি পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর মিঠামইন প্রান্তে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিঠামইন উপজেলা সদরের মহিষারকান্দি গ্রামের মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ১০ বছর বয়সী ছেলে মুহাম্মদ আয়ান। স্থানীয় সূত্রে জানা গেছে, মনির হোসেন কিশোরগঞ্জ জেলা শহরে দুটি কোচিং সেন্টার পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় অষ্টগ্রামের দিক থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে একই মোটরসাইকেলে মিঠামইনের দিকে যাচ্ছিলেন মনির হোসেন। পথে ভাতশালা সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির চালবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে সেটি থামায় এবং চালককে আটক করে। পরে খবর পেয়ে মিঠামইন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পাশাপাশি পিকআপ ভ্যানটি জব্দ করা হয় এবং চালককে থানায় নেওয়া হয়।

অষ্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শহীদুল হক জানান, পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় ঘাতক পিকআপের চালককে আটক এবং গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

কিচেন কেবিনেট’ বিতর্কে জবাব দিলেন আসিফ মাহমুদ

ঈদযাত্রায় কমলাপুরে ভিড়, স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা

কক্সবাজার জজ আদালত প্রাঙ্গণে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

ত্রিশালে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীনের ওপর হামলা

কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে ২৯০ শতাংশ

রাসেল পার্কে ছিনতাই আতঙ্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মে মাসের ২০ দিনেই রেমিট্যান্স ২৬২ কোটি ডলার

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে রিট খারিজ

১০

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১১

ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

১২

আইনশৃঙ্খলা নিয়ে সরকারের সমালোচনায় জামায়াত আমির

১৩

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৪

পল্লবীতে শিশু হত্যা: ৭ ঘণ্টায় গ্রেফতার ২

১৫

তিন ধাপে বাস্তবায়নের পথে নতুন পে-স্কেল

১৬

কোরবানির ঈদ ঘিরে রাজধানীর খামারে বাড়ছে ব্যস্ততা

১৭

বাউফলে সেতুমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনা

১৮

জগন্নাথপুরে বাংলা টিভির এক দশক পূর্তি উদযাপন

১৯

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

২০