নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করবে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের দল।

প্রস্তাবিত আইনে নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যর্থ সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে তাদের বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হতে পারে।

সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন বলেন, নিউজিল্যান্ডের একটি প্রজন্মের শিশুদের যে ক্ষতি হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের ক্ষতিকর কনটেন্ট, আসক্তিকর প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের চাপের মুখে ফেলছে। এসব বিষয় মোকাবিলার জন্য অনেক শিশু এখনো প্রস্তুত নয়। এর প্রভাব পারিবারিক জীবন, মানসিক স্বাস্থ্য, ঘুম এবং শিক্ষার ওপরও পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

বয়স যাচাইয়ের ব্যবস্থা থাকবে

প্রস্তাবিত আইনে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের জন্য ‘যুক্তিসংগত পদক্ষেপ’ নিতে বলা হবে।

এ ক্ষেত্রে বিদ্যমান অ্যাকাউন্টের তথ্য, মুখ শনাক্তকরণ প্রযুক্তি এবং ডিজিটাল পরিচয়পত্র ব্যবহারের সুযোগ রাখা হতে পারে।

তবে প্রস্তাবিত বিলটি পার্লামেন্টে পাস হওয়ার মতো পর্যাপ্ত সমর্থন পাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। লাক্সনের জোটের অন্যতম শরিক নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি ইতোমধ্যে প্রস্তাবিত আইনের বিরোধিতা করার কথা জানিয়েছে।

প্রস্তাবের বিরোধিতা নিউজিল্যান্ড ফার্স্ট পার্টির

দলটির নেতা ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, প্রস্তাবিত আইন এবং এর সম্ভাব্য পরিণতি নিয়ে তারা উদ্বিগ্ন।

তার মতে, এ ধরনের আইন নিউজিল্যান্ডকে এমন একটি পথে নিয়ে যেতে পারে, যার পরিণতি পরবর্তী সময়ে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।

পিটার্স আরও মনে করেন, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখার প্রধান দায়িত্ব বাবা-মায়ের।

অস্ট্রেলিয়ার উদাহরণ

গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে। এর মাধ্যমে দেশটি বিশ্বে প্রথমবারের মতো এ ধরনের জাতীয় নিষেধাজ্ঞা কার্যকর করে।

টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার এই বিধিনিষেধ প্রযোজ্য হয়।

তবে নিউজিল্যান্ড ফার্স্ট পার্টির নেতা উইনস্টন পিটার্স অস্ট্রেলিয়ার অভিজ্ঞতাকে ‘বড় ধরনের ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছেন।

বাস্তবায়ন কঠিন হবে: লাক্সন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন নিজেও স্বীকার করেছেন, এই উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে না। সব শিশুকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পুরোপুরি দূরে রাখা সম্ভব নাও হতে পারে। অনেকে নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার উপায় খুঁজে নিতে পারে।

তারপরও শিশুদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে লাক্সন বলেন, সরকারকে অন্তত এ উদ্যোগ নেওয়া উচিত।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১০

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১১

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১২

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৩

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৪

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৫

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৬

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৭

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৮

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৯

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

২০