আবু সাঈদের ছবি ছাড়া জুলাই ডকুমেন্টারি অসম্পূর্ণ: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত।

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শনকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ডকুমেন্টারিটির বিভিন্ন দিক নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, শহীদ আবু সাঈদের ছবি ছাড়া এ ধরনের প্রামাণ্যচিত্রকে পূর্ণাঙ্গ ডকুমেন্টারি বলা যায় না।

বুধবার (৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক হয়ে ওঠা শহীদ আবু সাঈদের ছবি ডকুমেন্টারিতে না থাকা একটি বড় ধরনের ত্রুটি। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও সেখানে থাকা উচিত ছিল।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, “ডকুমেন্টারিটিতে অনেক ভুল রয়েছে। প্রথমেই যেটি আমার নজরে এসেছে, তা হলো শহীদ আবু সাঈদের ছবি নেই। আবু সাঈদ এই গণঅভ্যুত্থানের প্রতিচ্ছবি ও প্রতীক। তার ছবি ছাড়া এটিকে কোনো ডকুমেন্টারি বলা যায় না।”

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি ক্ষমা চেয়েছেন। তাই এ নিয়ে উত্তেজনা বা ওয়াকআউটের মতো পরিস্থিতি তৈরি না করে বিষয়টি ইতিবাচকভাবে সমাধানের চেষ্টা করা উচিত ছিল।

এ সময় তিনি সরকারের উদ্দেশে বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে এবং কোনো ভুল হলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তিনি বলেন, “এই সরকার আপনাদের নির্বাচিত সরকার। আমাদের কোনো ভুল হলে সেটি শুধরে দেবেন। আমরা আওয়ামী লীগের মতো হতে পারি না। আওয়ামী লীগের মধ্যে কোনো লজ্জাবোধ নেই।”

এর আগে অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনের অংশগ্রহণকারীরা। তাদের অভিযোগ, প্রামাণ্যচিত্রটিতে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি।

ডকুমেন্টারি প্রদর্শন শেষ হওয়ার পরপরই মিলনায়তজুড়ে প্রতিবাদ শুরু হয়। বিভিন্ন স্থান থেকে উপস্থিত ব্যক্তিরা দাঁড়িয়ে আপত্তি জানান এবং ডকুমেন্টারির বিষয়বস্তু নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। একপর্যায়ে পুরো অনুষ্ঠানস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে নির্মিত যেকোনো প্রামাণ্যচিত্রে আন্দোলনের প্রকৃত চিত্র, শহীদদের অবদান এবং ঐতিহাসিক ঘটনাগুলো নিরপেক্ষ ও পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করা জরুরি। তাদের মতে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়লে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভুল বার্তা পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে কাজ চলছে, জানালেন জোয়া আখতার

২১ ঘণ্টা পর মুক্তি পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী

শিক্ষকদের জন্য আসছে স্বতন্ত্র বেতন স্কেল, জানালেন শিক্ষামন্ত্রী

মহাসড়কে আর চলবে না থ্রি হুইলার, চালু হলো এআই ক্যামেরা

লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ

জ্বালানি সংকট কাটাতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আসছে নতুন নিয়ম

ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য মিরাজ

জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবনের জন্য গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে

১০

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, এক সপ্তাহেই প্রাণ গেল ৫ জনের

১১

বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের

১২

ইউএনওর থাপ্পড়-লাঠিপেটার ভিডিও ভাইরাল, যা দেখা গেল সিসিটিভিতে

১৩

সকালে ঘুম থেকে উঠে যেসব অভ্যাস আপনাকে রাখবে সুস্থ

১৪

রাত ৮টার পর দোকান খোলা যাবে না, নতুন নির্দেশ সরকারের

১৫

রাজশাহীতে তীব্র লোডশেডিং, বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

১৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?

১৭

অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল

১৮

১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে বদল, সুপারিশ করবে না এনটিআরসিএ

১৯

এসএসসির ফল প্রকাশ, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

২০