অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে প্রতিটি অফিসে অভিযোগ সেন্টার চালু: প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের পর নড়েচড়ে বসেছে সরকার। অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দেশের প্রতিটি বিদ্যুৎ অফিসে বিশেষ অভিযোগ গ্রহণ কেন্দ্র (কমপ্লেইন সেন্টার) চালু করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউসে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, চলমান তীব্র গরমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিভিন্ন এলাকায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়ার পর প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ গ্রহণের জন্য বিশেষ সেন্টার চালু করা হয়েছে। গ্রাহকদের এসব সেন্টারে অভিযোগ জানিয়ে দ্রুত সমাধান নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণকে উন্নত সেবা দিতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এলপিজি গ্যাসের মূল্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ৯৮ শতাংশ এলপিজি আমদানিনির্ভর এবং বেসরকারি খাতের মাধ্যমে সরবরাহ করা হয়। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছিল।

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে মূল্য কমলে সরকার দ্রুত সেই সুবিধা ভোক্তাদের কাছে পৌঁছে দিতে মূল্য সমন্বয় করে। ভবিষ্যতেও বৈশ্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে ধাপে ধাপে জ্বালানির দাম আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩; বাড়ছে উত্তেজনা

১

সালমান মুক্তাদিরের মন্তব্যে নাছিরের জবাব, বললেন যা

২

এআইয়ের সঙ্গে প্রেমে লাগাম, চীনের নতুন নিয়মে কী বদলাবে?

৩

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস ঠেকাতে শুটিং সেটে ফোন নিষিদ্ধের দাবি

৪

নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

৫

আবারও সিন্ডিকেটের খপ্পরে দেশ, প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

৬

মানুষ কেন ভ্রমণে টাকা খরচ করে, এর আসল লাভ কোথায়?

৭

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী হুমায়ুন কবির

৮

শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাজেট আরও বাড়বে

৯

রাবিতে হামলার ঘটনায় ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

১০

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নেই বলে দাবি রাশেদ খাঁন।

১১

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদের আবেদন, হতবাক আদালত

১২

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করবে সরকার

১৩

ইরানে বেসামরিকদের সামরিক প্রশিক্ষণ, আগ্নেয়াস্ত্র চালাচ্ছেন নারীরাও

১৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

১৫

ভোরের আলোয় ফুটবল, রংপুরে শরীরচর্চার ব্যতিক্রমী আয়োজন

১৬

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, নতুন দাম ১ হাজার ৮৩৭

১৭

পেনাল্টি যেন আর্জেন্টিনার নতুন দুশ্চিন্তা, লাউতারোর মিস

১৮

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের টানা দশম জয়, শীর্ষে

১৯

গ্যাস-তেলের চাপে বরিশালে খাবারের দামে নতুন হিসাব

২০