জগন্নাথপুরে কলেজ অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুরের ওপর হামলার প্রতিবাদ, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন কলেজটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

রোববার (২৮ জুন) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচিতে বক্তারা অধ্যক্ষের ওপর হামলার ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন কলেজের শিক্ষার্থী মো. সামি, মো. জুয়েল, মো. রুহিত, মো. আব্দুর রহিম, মো. আকমল হুসেন ও মো. আতিফ হুসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, গত ২৪ জুন কলেজ অধ্যক্ষের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। তাদের দাবি, কলেজে নতুন চালু হওয়া যুক্তিবিদ্যা বিষয়ের শিক্ষক ফরহাদ রেজার শর্তসাপেক্ষ নিয়োগকে কেন্দ্র করে একটি পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

তাদের ভাষ্য অনুযায়ী, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী না থাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে সংশ্লিষ্ট শিক্ষকের বেতন-ভাতা অনুমোদনের বিষয়টি এখনো প্রশাসনিক প্রক্রিয়ায় রয়েছে। কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে কলেজ পরিচালনায় জটিলতা তৈরি করা হচ্ছে এবং শিক্ষকদের বেতন-ভাতা নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

সূত্র: জগন্নাথপুর  প্রতিনিধি সুনামগঞ্জ

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, অনড় এইচএসসি শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি শিক্ষার্থীদের বিক্ষোভ

মনপুরায় কৃষককে মারধর, মাথা ন্যাড়া করার অভিযোগ

ব্র্যাক-লেগো উদ্যোগে ৪ লাখ শিশু পাবে শিক্ষা

বিশ্বকাপ সেমিফাইনাল: কী বললেন মেসি, এমবাপ্পে, কেইন ও ইয়ামাল?

ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি ট্রাম্পের

পীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ

যশোরে সাপের কামড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

মানি লন্ডারিং মামলায় হরিদাস চন্দ্র দাস গ্রেফতার

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা: তারেক রহমান

১০

টানা বৃষ্টিতে স্থবির রাজধানীর জনজীবন

১১

মেসিকে ‘ঘুম পাড়ানোর’ হুমকি দিলেন জো কোল

১২

স্কুল-কলেজে পানি, চরম দুর্ভোগে পীরগঞ্জের চতরা

১৩

বরিশাল সফরে তারেক রহমান, বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

রংপুরে বাসচাপায় মাদ্রাসা সুপার নিহত, বিক্ষোভে বাসে আগুন; ছবি তুলতে গিয়ে সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর

১৫

ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বিস্ফোরণ, সামরিক স্থাপনায় হামলার দাবি

১৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মেহজাবীন, ইরফান সাজ্জাদ ও তটিনী

১৭

পীরগঞ্জে প্রাথমিক বৃত্তিতে ২৫২ শিক্ষার্থী নির্বাচিত

১৮

পীরগঞ্জে সরকারি পাকা সড়ক কেটে দুর্ভোগ, সেতুর দাবি

১৯

বন্যা পরিস্থিতি: ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

২০