চিরিরবন্দরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

চিরিরবন্দরে পৃথক দুই ঘটনার তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পৃথক দুটি আলোচিত ঘটনার তদন্ত কার্যক্রম তদারকি করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

মঙ্গলবার (১৬ জুন) চিরিরবন্দর থানার লক্ষিতলা ব্রিজের দক্ষিণ পাশে আত্রাই নদী থেকে উদ্ধার হওয়া দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহের ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন এবং দ্রুত পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনের নির্দেশনা দেন।

এছাড়া চিরিরবন্দর থানার ১ নম্বর নশরতপুর ইউনিয়নের কোম্পানীর মোড় থেকে নশরতপু

র ফকিরপাড়া এলাকায় সংঘটিত একটি ধর্ষণ মামলার ঘটনাস্থলও পরিদর্শন করেন পুলিশ সুপার।

পরিদর্শনকালে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি মামলার অগ্রগতি পর্যালোচনা করেন এবং দ্রুত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চিরিরবন্দর থানা পুলিশের দ্রুত ও পেশাদার অভিযানের মাধ্যমে ধর্ষণ মামলার সঙ্গে জড়িত আসামিদের ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদের আইনের আওতায় আনার ফলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ সুপার বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে দিনাজপুর জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

সূত্র:
দিনাজপুর জেলা পুলিশ।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

১

প্রাথমিকে আজ যোগদান, নিয়োগপত্র পেয়ে হাসি-আক্ষেপের ভিন্ন ছবি

২

রাজশাহীতে ইয়াবার বদলে রঙ করা ওষুধ বিক্রির অভিযোগ

৩

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

৪

ফ্রান্সে জেন-জি বিক্ষোভে আটক ৪৪০, আহত শিক্ষক-শিক্ষার্থী

৫

একসময় গরিব ছেলেই পছন্দ ছিল প্রভার

৬

নিউইয়র্ক সফর নিয়ে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন

৭

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর

৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত

৯

দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি, টানা ৫ দিন বন্ধ সরকারি অফিস

১০

১৫ হাজার ৭১২ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে

১১

ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক

১২

বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ নেতা গ্রেপ্তার

১৩

২০২৭ সালের বিনামূল্যের বইয়ের ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

১৪

দ্বিতীয় দিনেও বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

১৫

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র দেওয়ার কাজ চলবে

১৬

এলপিজি আমদানি কমেছে ২৫ শতাংশ, ২ হাজার ছাড়িয়েছে সিলিন্ডার

১৭

মেসির ফ্রি-কিক ম্যাজিকেও হার এড়াতে পারল না মায়ামি

১৮

অগ্রণী ব্যাংকে টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের ভিড়

১৯

টিকটকে পরিচয়, কিশোরীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

২০