নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী আরাফাত গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ জুন) রাতে ঢাকার আফতাবনগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

গ্রেফতার শেখ আরাফাত ভাঙ্গা উপজেলার কাওলিবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের বাসিন্দা। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি সাবেক এমপি নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

জানা গেছে, আরাফাতের বিরুদ্ধে ভাঙ্গা থানা ভাঙচুর, বিস্ফোরক আইনের মামলা এবং অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তার নেতৃত্বে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যুবলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। ওই ঘটনার প্রতিবাদে গত শুক্রবার উপজেলা বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “আরাফাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের বিভিন্ন টিম কাজ করছিল। অবশেষে ডিবি পুলিশের অভিযানে তিনি গ্রেফতার হয়েছেন।”

তিনি আরও জানান, এর আগে বিভিন্ন মামলায় আরাফাত গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছেন। তবে গ্রেফতারের আনুষ্ঠানিক কাগজপত্র এখনো থানায় পৌঁছায়নি। তারপরও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

সূত্র:
ভাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় সূত্র।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে দক্ষ কর্মীদের পরিবার নেওয়ার নিয়মে বড় পরিবর্তন

১

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়েছে: রিজভী

২

প্রাথমিকের নিয়োগে নতুন সংকট, চাকরিতে যোগ দেননি ১,৪৭১ জন

৩

নারীরা কেন বিয়েতে আগ্রহ হারাচ্ছে, বাস্তবতা কী বলছে?

৪

মেসির শেষ ম্যাচের আগে রিভার প্লেটের বিশেষ সম্মান

৫

উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লিও

৬

মেসির বিদায়ে আবেগঘন বার্তা দিলেন পূর্ণিমা-পরীমনি-ইরফান

৭

সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩; বাড়ছে উত্তেজনা

৮

সালমান মুক্তাদিরের মন্তব্যে নাছিরের জবাব, বললেন যা

৯

এআইয়ের সঙ্গে প্রেমে লাগাম, চীনের নতুন নিয়মে কী বদলাবে?

১০

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস ঠেকাতে শুটিং সেটে ফোন নিষিদ্ধের দাবি

১১

নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

১২

আবারও সিন্ডিকেটের খপ্পরে দেশ, প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

১৩

মানুষ কেন ভ্রমণে টাকা খরচ করে, এর আসল লাভ কোথায়?

১৪

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী হুমায়ুন কবির

১৫

শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাজেট আরও বাড়বে

১৬

রাবিতে হামলার ঘটনায় ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

১৭

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নেই বলে দাবি রাশেদ খাঁন।

১৮

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদের আবেদন, হতবাক আদালত

১৯

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করবে সরকার

২০