রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের দুই যুবকের মৃত্যু, দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত হয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবক। সোমবার (১৫ জুন) সকালে নিহতদের পরিবার তাদের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছে।

নিহতরা হলেন মাদারগঞ্জ উপজেলার রায়েরছড়া গ্রামের মো. আরিফ মিয়া (৩০) এবং চরগুজামানিকা গ্রামের বানু মিয়ার ছেলে মাফুল (২৫)।

পরিবারের সদস্যরা জানান, গত ৭ মে মাফুল এক দালালের মাধ্যমে এবং আরিফ তার চাচাতো ভাই আমিনুর রহমানের সহযোগিতায় রাশিয়ায় যান। মাফুলকে রাজমিস্ত্রীর কাজ এবং আরিফকে ইলেকট্রিশিয়ানের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে রাশিয়ায় পৌঁছানোর পর তারা পরিবারের সদস্যদের জানান, প্রতারণার মাধ্যমে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে।

স্বজনদের অভিযোগ, অর্থের বিনিময়ে দালাল চক্র তাদের রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। গত ২৯ মে পরিবারের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল দুই যুবকের। এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরিবারের সদস্যরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তার মাধ্যমে তারা জানতে পারেন যে, ড্রোন হামলায় আরিফ ও মাফুল নিহত হয়েছেন।

মাফুলের মা মাহফুজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে কাজের জন্য বিদেশে গিয়েছিল। এখন শুনছি সে আর বেঁচে নেই। আমি আমার ছেলের মরদেহ দেশে ফেরত চাই এবং যারা তাকে বিদেশে নিয়ে গেছে তাদের বিচার চাই।”

আরিফের বোন কনিকা বলেন, “রাজমিস্ত্রীর কাজের কথা বলে আমার ভাইকে রাশিয়ায় নেওয়া হয়েছিল। পরে জানতে পারি তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ফোনে কাঁদতে কাঁদতে সে বলেছিল—‘আমাদের বাঁচাও।’ এখন শুনছি সে মারা গেছে।”

আরিফের বাবা তারা মিয়া বলেন, “ঋণ করে ১৬ লাখ টাকা খরচ করে ছেলেকে রাশিয়ায় পাঠিয়েছিলাম। সে কাজের জন্য গিয়েছিল, যুদ্ধ করার জন্য নয়। আমি আমার ছেলের মরদেহ দেশে ফেরত চাই।”

অভিযোগের বিষয়ে আমিনুর রহমান দাবি করেন, তিনি সরাসরি কাউকে রাশিয়ায় পাঠাননি। একটি বেসরকারি এজেন্সির মাধ্যমে তাদের পাঠানো হয়েছে এবং তিনি শুধু সহযোগিতা করেছেন।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, সরকারি প্রক্রিয়া ও দূতাবাসের মাধ্যমে বিদেশে যাওয়ার পরিবর্তে স্থানীয় দালাল চক্রের মাধ্যমে বিদেশে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভুক্তভোগী পরিবার লিখিত আবেদন করলে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হবে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের নামে মানবপাচার ও প্রতারণার অভিযোগ নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র:
নিহতদের পরিবার, স্থানীয় প্রশাসন, ইউএনও মাদারগঞ্জ।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে বাসচাপায় মাদ্রাসা সুপার নিহত, বিক্ষোভে বাসে আগুন; ছবি তুলতে গিয়ে সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর

ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বিস্ফোরণ, সামরিক স্থাপনায় হামলার দাবি

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মেহজাবীন, ইরফান সাজ্জাদ ও তটিনী

পীরগঞ্জে প্রাথমিক বৃত্তিতে ২৫২ শিক্ষার্থী নির্বাচিত

পীরগঞ্জে সরকারি পাকা সড়ক কেটে দুর্ভোগ, সেতুর দাবি

বন্যা পরিস্থিতি: ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড বিশ্বকাপ ম্যাচ, ৫০ টাকার টিকিটে দেখা যাবে।

সুনামগঞ্জে সম্ভাব্য বন্যা: চার পৌরসভার সব ছুটি বাতিল, খুলেছে জরুরি কন্ট্রোল রুম

টানা বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি, দূষিত শহরের তালিকায় ১৩তম অবস্থানে রাজধানী

পীরগঞ্জে দুগ্ধ খামারিদের সঙ্গে মতবিনিময় সভা, উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ

১০

প্রেমিকার অনুরোধে আলোচনায় স্পেন তারকা ইয়ামাল

১১

আওয়ামী লীগ নিষিদ্ধ কেন, প্রশ্ন শেখ হাসিনার

১২

পীরগঞ্জ বড় নিজামপুর জামে মসজিদের ভিত্তি নির্মাণের উদ্বোধন

১৩

দখল-দূষণে ঐতিহ্য হারাচ্ছে পীরগঞ্জের শতবর্ষী মাদারগঞ্জ হাট

১৪

পীরগঞ্জে এমপি মাওলানা নূরুল আমিনের বরাদ্দের জিআর চাল ২৮ পরিবারের মাঝে বিতরণ

১৫

পদোন্নতিতে উপজেলা প্রকৌশলী হলেন আলতাফ হোসেন, পীরগঞ্জে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

১৬

দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও থেমে নেই রাজধানীর ব্যস্ত জীবন, বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ

১৭

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফটিকছড়িতে বন্যার শঙ্কা, হালদার পানি বিপদসীমার ওপরে

১৮

সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের বৈঠক

১৯

পর্ন ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল, কুড়িগ্রামে চাঞ্চল্যকর অভিযোগে গ্রেপ্তার ৩

২০