৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড: প্রধানমন্ত্রী

১৮০ দিনের মধ্যে পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে ই-হেলথ কার্ড সেবা চালু করবে সরকার — ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের পাঁচটি জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ সেবা চালু করবে সরকার।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস-এর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, জনগণকে ডিজিটাল স্বাস্থ্যসেবার আওতায় আনতে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রথম ধাপে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার বাসিন্দারা ই-হেলথ কার্ড সুবিধা পাবেন।

তিনি জানান, ই-হেলথ কার্ড সিস্টেমটি ইলেক্ট্রনিক রিফারেল সিস্টেম এবং ইলেক্ট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে। এর মাধ্যমে রোগীদের চিকিৎসা সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা সম্ভব হবে।

সংসদে প্রধানমন্ত্রী আরও জানান, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে নারী প্রধানকে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি খাতে ক্ষুদ্র ঋণ মওকুফ কর্মসূচি উল্লেখযোগ্য।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রমে এ পর্যন্ত ৬০ হাজার ৪৪টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া কৃষক কার্ডের প্রি-পাইলটিং পর্যায়ে দেশের বিভিন্ন এলাকায় ২০ হাজার ৭৪৮ জন কৃষককে কার্ড প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এ সুবিধা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাব দেন।

সূত্র:
জাতীয় সংসদ কার্যবিবরণী / প্রধানমন্ত্রীর বক্তব্য

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশখালীতে এলএনজি ট্রান্সফার শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

১

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৮

২

পরীক্ষার কারণে নভেম্বরে-ডিসেম্বরে স্থানীয় ভোট নয়, জানুয়ারিতে আশা ইসির

৩

বিজিবির সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ, নতুন হার কার্যকর ২০২৮ সালে

৪

রাজনৈতিক ‘গডফাদার’ বদলেছে, বাড়ছে কিশোর গ্যাংয়ের দাপট

৫

ফাতেহা-ই-ইয়াজদাহমে আজ বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস খোলা

৬

জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া রাজধানীর সবজির বাজার

৭

৫ হাজার টাকা নিয়ে বিরোধ, অপ্রতিম হত্যা তদন্তে নতুন তথ্য

৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি ২০২৭

১০

ইউএনজিএতে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

এক লাফে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রলসহ সব জ্বালানি তেলের দাম

১২

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক

১৩

ভোরের মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

১৪

ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কমছে, চার দেশের সহায়তা চাইল সৌদি

১৫

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

১৬

রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ভারতসহ ১০ দেশের পণ্যে ১০০% শুল্ক

১৭

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক সামরিক হামলা

১৮

আর্জেন্টিনার জার্সিতে মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর

১৯

প্রথম সচিব সভায় ডিজিটাল হাজিরা ও দুর্নীতি রোধে গুরুত্ব

২০