বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ও বুধবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার খড়াশনি গ্রামের ট্রাক হেলপার মো. ইনজামাম (২০) এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তরতবাড়ি গ্রামের শ্রমিক রবিউল আউয়াল জিয়া (৪২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বগুড়া থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। সকাল সোয়া ৬টার দিকে নন্দীগ্রাম উপজেলার ফোকপাল রাস্তার মাথায় পৌঁছালে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অপর একটি বালুভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক শামীম শেখ ও হেলপার ইনজামাম ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ট্রাক হেলপার ইনজামামকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপরা এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় রবিউল আউয়াল জিয়া নামে এক শ্রমিক নিহত হন। তিনি স্থানীয় নিউ হোপ ফিড মিল কারখানায় কাজ করতেন।

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক যানবাহনটি পালিয়ে যায়। যানটি শনাক্ত এবং চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উদ্বোধনে শাকিরা, মাঠে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

৯.৩৮ লাখ কোটি টাকার বাজেটে স্বাক্ষর রাষ্ট্রপতির

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

দালাল চক্র দমন না হলে জাতি রাস্তায় নামবে: এমপি

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড: প্রধানমন্ত্রী

সালমান শাহর দেহাবশেষ তৃতীয়বার উত্তোলনের অনুমতি

প্রবাসী কল্যাণ ভবন থেকে কর্মকর্তার ল্যাপটপ চুরি

শান্তিরক্ষীদের গৌরব রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল-যুবদল নেতার মৃত্যু

নির্বাচনের পর গাড়ি-বাড়ি সব লাগে জামায়াতের: রাশেদ খান

১০

শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ নেতারা

১১

ওলিসের হ্যাটট্রিকে নর্থ আয়ারল্যান্ডকে হারাল ফ্রান্স

১২

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে ইনজুরি আতঙ্ক

১৩

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬৬ পদে নিয়োগ

১৪

নতুন পে-স্কেলে বাড়ছে পরিচালন ব্যয়, চাপে বাজেট

১৫

বসুন্ধরার ৫ গণমাধ্যমে প্রশাসক নিয়োগের দাবি

১৬

জ্বালানি মজুত তিন মাসে উন্নীত করার সুপারিশ

১৭

তোফায়েলসহ ১৬ সাবেক এমপির নামে সংসদে শোকপ্রস্তাব

১৮

ইরানে ইসরায়েলের হামলা, কেঁপে উঠল তেহরান

১৯

টিভিতে আজকের খেলা: ডিপিএল, টেস্ট ও ফুটবল

২০