খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান

খুলনা নগরীতে বিরল প্রজাতির একটি প্রাণী উদ্ধারকে ঘিরে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। প্রাণীটি দেখতে অনেকটা কাঠবিড়ালির মতো হলেও এটি কাঠবিড়ালি নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২ জুন) নগরীর দক্ষিণ টুটপাড়া ২নং ক্রস রোড এলাকার একটি বাড়ির নারকেল গাছ থেকে প্রাণীটি নিচে পড়ে যায়। পরে ফটো সাংবাদিক এমএম মিন্টুর স্ত্রী লাভলি বেগম প্রাণীটিকে উদ্ধার করে নিজের হেফাজতে নেন।

বর্তমানে প্রাণীটিকে যত্নসহকারে রাখা হয়েছে। এটি পানি পান করছে এবং ভাত, আম, কাঁঠাল, কলাসহ বিভিন্ন ফলমূল খাচ্ছে। প্রাণীটিকে যথাযথভাবে পুনর্বাসনের জন্য খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবহিত করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে প্রাণীটিকে সুগার গ্লাইডার (Petaurus breviceps) অথবা গন্ধগোকুল (Asian Palm Civet) বলে ধারণা করা হচ্ছে। তবে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাণীটি সরাসরি পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হবে।

খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল জানান, প্রাণীটি গন্ধগোকুলও হতে পারে। উদ্ধার করে পর্যবেক্ষণের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ অঞ্চলে প্রাণীটির উপস্থিতি বর্তমানে অত্যন্ত বিরল।

স্থানীয়দের মধ্যে প্রাণীটিকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। অনেকেই প্রাণীটি দেখতে উদ্ধারকারীর বাসায় ভিড় করছেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে দক্ষ কর্মীদের পরিবার নেওয়ার নিয়মে বড় পরিবর্তন

১

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়েছে: রিজভী

২

প্রাথমিকের নিয়োগে নতুন সংকট, চাকরিতে যোগ দেননি ১,৪৭১ জন

৩

নারীরা কেন বিয়েতে আগ্রহ হারাচ্ছে, বাস্তবতা কী বলছে?

৪

মেসির শেষ ম্যাচের আগে রিভার প্লেটের বিশেষ সম্মান

৫

উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লিও

৬

মেসির বিদায়ে আবেগঘন বার্তা দিলেন পূর্ণিমা-পরীমনি-ইরফান

৭

সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩; বাড়ছে উত্তেজনা

৮

সালমান মুক্তাদিরের মন্তব্যে নাছিরের জবাব, বললেন যা

৯

এআইয়ের সঙ্গে প্রেমে লাগাম, চীনের নতুন নিয়মে কী বদলাবে?

১০

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস ঠেকাতে শুটিং সেটে ফোন নিষিদ্ধের দাবি

১১

নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

১২

আবারও সিন্ডিকেটের খপ্পরে দেশ, প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

১৩

মানুষ কেন ভ্রমণে টাকা খরচ করে, এর আসল লাভ কোথায়?

১৪

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী হুমায়ুন কবির

১৫

শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাজেট আরও বাড়বে

১৬

রাবিতে হামলার ঘটনায় ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

১৭

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নেই বলে দাবি রাশেদ খাঁন।

১৮

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদের আবেদন, হতবাক আদালত

১৯

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করবে সরকার

২০