কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৯ মে) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতদের একজন মো. মুরসালিন (২০)। তিনি কসবা উপজেলার ধজনগর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে প্রায় ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় সহযোগীদের নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় প্রবেশ করে।

পরে চালানি মালামাল নিয়ে ফেরার সময় বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের পাথারিয়াদ্বার ক্যাম্পের টহল দল তাদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে বিএসএফ সদস্যরা ছররা বন্দুক থেকে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে মুরসালিনসহ দুইজন গুরুতর আহত হন। পরে তাদের ভারতের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে বিএসএফ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ঘটনার পর বিজিবির ৬০ ব্যাটালিয়ন ও বিএসএফের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। নিহতদের মরদেহ ফেরত আনার জন্য প্রটেস্ট নোট পাঠানো এবং পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

বিজিবি জানায়, নিহতরা পূর্ব থেকেই চোরাচালানি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিষয়ে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তরের কথা জানিয়েছে বিএসএফ।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, নিহত মুরসালিন একজন কলেজ শিক্ষার্থী। অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সূত্র:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের পীরগঞ্জে পথ হারানো এক কিশোর উদ্ধার, মিঠাপুকুরের পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে

রাজধানীতে অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৬ জন

সান্তাহারে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির ছাত্রী মাসফিহা আক্তার মিনহা, সন্ধান চায় পরিবার

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন, ফিরছেন পারেদেস-আলভারেজ

রায়পুর জামে মসজিদের ছাদ ঢালাইয়ে জেলা পরিষদের ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান

কুয়াকাটা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ডোমারের আসাদুল, সন্ধান চায় পরিবার

হুয়াওয়ে বাংলাদেশে চাকরির সুযোগ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি

বিশ্বকাপ থেকে বিদায়, ব্রাজিলের জার্সিতে শেষ ম্যাচ খেললেন নেইমার

সোহরাওয়ার্দী উদ্যানে ভুয়া পুলিশ পরিচয়ে তল্লাশি, আটক ২ যুবক

১০

পীরগঞ্জে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

১১

সৌদি প্রবাসীদের কষ্ট: অতিরিক্ত অভিবাসন ব্যয়, ঋণের বোঝা ও এক প্রবাসীর মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনা

১২

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

১৩

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, নারী প্রার্থীদের আবেদন ১১ জুলাই পর্যন্ত

১৪

সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ-মুরগির দাম, স্থিতিশীল সবজির বাজার

১৫

বিশ্বকাপে রোনালদোর চেয়ে বেশি ড্রিবলিং গোলরক্ষকের, চমকে দিলেন ভোজিনিয়া

১৬

পীরগঞ্জে আগুনের তাণ্ডব, ৫টি বসতঘর পুড়ে ছাই—নিঃস্ব একাধিক পরিবার

১৭

ইরান এখন সমঝোতা করতে চায়’—দাবি ট্রাম্পের

১৮

কেপ ভার্দের জন্য একজোট ব্রাজিল-পর্তুগাল-ফ্রান্স! মেসিদের হার দেখতে মুখিয়ে আর্জেন্টিনা-বিরোধীরা

১৯

তৃতীয় লিঙ্গের বাকি এখন সফল উদ্যোক্তা, ছোট্ট হোটেলেই মাসে আয় লক্ষাধিক টাকা

২০