শাপলা চত্বর মামলা: ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন রুপা-বাবু-দীপু মনি

ছবি: সংগৃহীত

২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় পরিকল্পিতভাবে মিথ্যা প্রতিবেদন প্রকাশ ও হত্যার তথ্য গোপনের অভিযোগে সাংবাদিক ফারজানা রুপা, মোজাম্মেল বাবু এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। আগামী ১৪ মে তাদের ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, হাজিরার দিনই তাদের গ্রেফতার দেখানো হবে। একইসঙ্গে ২০১৩ সালের ৫ মে রাতে ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করা এবং দুটি টেলিভিশন চ্যানেল বন্ধের ঘটনায় যারা জড়িত ছিলেন, তাদেরও মামলায় আসামি করা হবে।

এ বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের সময় দীপু মনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং আন্তর্জাতিক অঙ্গনে ওই ঘটনার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন।

এছাড়া একাত্তর টেলিভিশনের সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে হেফাজতে ইসলামের মহাসমাবেশ নিয়ে ‘উসকানিমূলক’ সংবাদ প্রচারের অভিযোগ আনা হয়েছে। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের হাজিরের নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেন।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় ইতোমধ্যে সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান ও শাহরিয়ার কবিরসহ ৬ জন গ্রেফতার রয়েছেন।

সূত্র:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল / আদালত সূত্র

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি-সমমানে পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার

১

কারিগরি বোর্ডে পাসের হার কমে ৪৯.৪৩%, জিপিএ-৫ বেড়েছে

২

পতিত ও নব্য স্বৈরাচার—দুজনকেই পরাজিত করা হবে: নাহিদ

৩

যমুনার পানি পান করে দূষণ কমার দাবি বিজেপি নেতার

৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

৫

ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা, নিবন্ধন ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা

৬

অবরোধ শেষের আগেই নদীতে জেলেরা, মাছ ধরার প্রস্তুতি

৭

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী

৮

তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

৯

৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কসংকেত

১০

জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, নিরপেক্ষতার আশ্বাস প্রতিমন্ত্রীর

১১

ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল না নেতানিয়াহু ও বিরোধী জোট

১২

নারী চিকিৎসকের সামনে পুরুষের ব্যথা কম লাগে, বলছে গবেষণা

১৩

৩১ অক্টোবর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৪

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তৃতীয় চালান

১৫

এনসিপির স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন, মুখ্য সংগঠক রনি

১৬

বাংলাদেশ-জাপান সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত

১৭

সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিল লরি, নিহত ৫

১৮

বিশ্ববাজারে কমল তেলের দাম, সরবরাহ নিয়ে উদ্বেগ

১৯

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০, সংখ্যা ৫০ হতে পারে

২০