ছাত্রীর মৃত্যু ঘিরে শিক্ষক বরখাস্ত, কাঁপছে ঢাবি

ছবি সংগৃহীত

ছাত্রীর মৃত্যু ও পরবর্তী আইনি জটিলতাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে সব ধরনের একাডেমিক দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিভাগীয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের এমএ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মুনিরা মেহজাবিনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো বিভাগ শোকাহত। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষককে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে এবং মামলার পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ২৬ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ড. সুদীপ চক্রবর্তীকে বিভাগের ক্লাস, পরীক্ষা ও অন্যান্য সব একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হবে।

এর আগে রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি বাসা থেকে মুনিরা মেহজাবিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পরপরই পুলিশ রাজধানীর একটি এলাকা থেকে সংশ্লিষ্ট শিক্ষককে গ্রেফতার করে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ঘটনার দিন সকালে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে তারা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ দেখতে পান। পরে ঘটনাস্থলে একটি লিখিত বার্তা উদ্ধার করা হয়, যা তদন্তের অংশ হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: বিভাগীয় বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১০

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১১

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১২

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৩

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৪

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৫

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৬

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৭

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৮

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৯

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

২০