নোয়াখালীতে অবৈধ মজুতকালে ৩ হাজার লিটার তেল জব্দ

ছবি সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্টগার্ড বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে। জব্দকৃত তেলের বাজারমূল্য আনুমানিক ৩ লাখ টাকা।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চর ঈশ্বরের বাংলাবাজার ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন অবৈধভাবে তেল মজুতের তথ্য পাওয়া যায়।

পরে হাতিয়ার উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে বৈধ কাগজপত্র ছাড়া তেল মজুত ও বিক্রয়ের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দকৃত তেল লাইসেন্সকৃত ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সূত্র: কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন সূত্র

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আওয়ারাপান ২’ দিয়ে প্রথমবার ২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি

যাঁর আগমনে আলোকিত হয়েছিল মানবতা, সেই নবীজির জন্মদিন আজ

ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

বিজয়ের নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসায় যশ

‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন আসছে?

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র বড় অর্জন: হাবিবুল বাশার

৫০ লাখ টাকা যৌতুকের মামলায় সাবেক এসিল্যান্ড কারাগারে

৫০ লাখ টাকা যৌতুকের মামলায় সাবেক এসিল্যান্ড কারাগারে

পীরগঞ্জে শিশুর গলায় হাচুয়া ধরে শিক্ষিকার সোনার চেইন ছিনতাই

১০

ফিনিস মন্ডিয়াল ফাউন্ডেশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১১

নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

১২

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে

১৩

বিয়ের আগেই শেষ আগামী-অদিতের স্বপ্ন, শোকে স্তব্ধ হবু স্বামী

১৪

তারাকান্দায় মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

১৫

ভারতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

১৬

হঠাৎ শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস ২৩ সেপ্টেম্বর

১৮

ওসমানীনগরে ট্যাংকলরি-সিএনজি সংঘর্ষে নিহত ৪

১৯

পীরগঞ্জে জমি দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

২০