হরমুজ বন্ধে চাপে তেল আমদানি, বিকল্পে যাচ্ছে সরকার

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার প্রভাবে হরমুজ প্রণালি বন্ধ হয়ে পড়ায় বাংলাদেশের জ্বালানি তেল আমদানে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি সপ্তাহেই উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে প্রায় আড়াই লাখ টন জ্বালানি তেল বোঝাই ৭টি জাহাজ চট্টগ্রাম বন্দর এলাকায় অবস্থান করছে। আরও একটি জাহাজ দেশের জলসীমার কাছাকাছি রয়েছে। একসঙ্গে এত জাহাজ আসায় অন্তত এক মাস দেশের তেল সরবরাহ নিশ্চিত থাকবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

তবে অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে একসঙ্গে দুটির বেশি জাহাজ থেকে তেল খালাস করা সম্ভব হচ্ছে না। ফলে কিছু জাহাজ বহির্নোঙরে কয়েক দিন ধরে অপেক্ষা করছে। তবুও দ্রুত তেল খালাসের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে অকটেন ও পেট্রোল সরবরাহ কিছুটা স্বাভাবিক থাকলেও মূল উদ্বেগ ডিজেল নিয়ে। সরকার ইতোমধ্যে ডিজেলের অন্তত ৯০ দিনের মজুত রাখার নির্দেশনা দিয়েছে।

এ ছাড়া নিয়মিত সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নতুন উৎস থেকে তেল আমদানির জন্য বিভিন্ন দেশে যোগাযোগ করা হয়েছে। নাইজেরিয়া, অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ব্রুনাইসহ একাধিক দেশের কাছে প্রস্তাব পাঠানো হলেও এখনো উল্লেখযোগ্য সাড়া পাওয়া যায়নি।

এই বাস্তবতায় সরকার উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে যে কোনো নির্ভরযোগ্য সরবরাহকারীর কাছ থেকে তেল কেনার পরিকল্পনা করছে। এতে করে বৈশ্বিক সংকটের মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত থাকবে।

সূত্র:
যুগান্তর প্রতিবেদন, জ্বালানি বিভাগ

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির নতুন কমিটি, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার

১

রিয়াদে জরুরি সতর্কবার্তা, নিরাপদ স্থানে থাকার নির্দেশ

২

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

৩

সাজেকের ঘটনার প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধ শনিবার

৪

হিমছড়িতে পর্যটক মৃত্যু: সাগরে গোসলে সতর্কতা, প্রতিরোধে করণীয় কী?

৫

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

৬

সংখ্যালঘু নির্যাতন ও উগ্রবাদ নিয়ে আওয়ামী লীগকে দুষলেন হাসনাত

৭

ফাইনালের লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

৮

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবার পাবে ১.২৫ লাখ টাকা

৯

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতন নিয়ে নতুন তথ্য

১০

এইচএসসি পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা

১১

ফাইনালে যেতে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই বাংলাদেশের

১২

এক বছরেও অনুদান পাননি ১,৬৯০ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক

১৩

কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল, থাকছে তারকাদের আয়োজন

১৪

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩২

১৫

ধর্মের ঊর্ধ্বে সবাই বাংলাদেশি, ঢাকেশ্বরীতে তারেক রহমান

১৬

সালমানের সঙ্গে কাজ করলে পরের লক্ষ্য, হুঁশিয়ারি টাইগারকে

১৭

চাঁদাবাজি নয়, মাদকবিরোধী অভিযানেই নেমেছিলাম: ইশরাক

১৮

ইসলামে দাড়ি কাটার হুকুম ও বিধান জেনে নিন

১৯

পূজামণ্ডপে মুসলিমদের যাওয়া নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

২০