ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ছবি সংগৃহীত

রাজধানীর ধামরাই উপজেলায় নাহিদা আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকার নিজ বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাহিদা ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী এবং চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, সে তার নানির সঙ্গে বসবাস করত।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় নাহিদা নিজ ঘরে বসে পড়াশোনা করছিল। এ সময় তার নানি কোনো কাজে বাইরে যান। প্রায় এক ঘণ্টা পর বাড়িতে ফিরে এসে তিনি নাহিদাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে তাকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তবে হত্যার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

সূত্র: স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আওয়ারাপান ২’ দিয়ে প্রথমবার ২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি

যাঁর আগমনে আলোকিত হয়েছিল মানবতা, সেই নবীজির জন্মদিন আজ

ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

বিজয়ের নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসায় যশ

‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন আসছে?

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র বড় অর্জন: হাবিবুল বাশার

৫০ লাখ টাকা যৌতুকের মামলায় সাবেক এসিল্যান্ড কারাগারে

৫০ লাখ টাকা যৌতুকের মামলায় সাবেক এসিল্যান্ড কারাগারে

পীরগঞ্জে শিশুর গলায় হাচুয়া ধরে শিক্ষিকার সোনার চেইন ছিনতাই

১০

ফিনিস মন্ডিয়াল ফাউন্ডেশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১১

নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

১২

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে

১৩

বিয়ের আগেই শেষ আগামী-অদিতের স্বপ্ন, শোকে স্তব্ধ হবু স্বামী

১৪

তারাকান্দায় মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

১৫

ভারতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

১৬

হঠাৎ শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস ২৩ সেপ্টেম্বর

১৮

ওসমানীনগরে ট্যাংকলরি-সিএনজি সংঘর্ষে নিহত ৪

১৯

পীরগঞ্জে জমি দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

২০