বিয়ের আগেই শেষ আগামী-অদিতের স্বপ্ন, শোকে স্তব্ধ হবু স্বামী

ছবি: সংগৃহীত

বিয়ের তারিখ আগেই চূড়ান্ত হয়েছিল। দুই পরিবারে চলছিল নতুন জীবন শুরুর প্রস্তুতি। কিন্তু নির্মম হত্যাকাণ্ডে বিয়ের আগেই থেমে গেল আগামী চক্রবর্তী ও অদিত করের স্বপ্ন।

রোববার (২৩ আগস্ট) রাতে ‘কারমাইকেল কলেজ ক্রাশ অ্যান্ড কনফেশনস’ নামের একটি ফেসবুক পেজে আগামী চক্রবর্তীর হবু স্বামী অদিত করের একটি আবেগঘন পোস্ট প্রকাশ করা হয়। সেখানে আগামী ও অদিতের একটি ছবি দিয়ে তাদের সম্পর্কের কথা তুলে ধরা হয়।

পোস্টে অদিত কর লেখেন, ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেল।’

তিনি আরও লেখেন, ‘এটা বুধবারের ছবি। খুব করে বলল সেদিন—“আমরা তো কখনো কাপল পিক তুলি নাই, চলো আজকে তুলি।” চিন্তা করও না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকব।’

বিয়ের প্রস্তুতি চলছিল দুই পরিবারে

পেজটির পোস্টে বলা হয়, আগামী চক্রবর্তীর সঙ্গে অদিত করের বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল। দুই পরিবারে বিয়ের প্রস্তুতি নিয়ে আলোচনা চলছিল।

অদিতের এক বন্ধু জানান, আগামী ও অদিতের বিয়ে চূড়ান্ত হয়ে গিয়েছিল। দুই পরিবারের মধ্যে বিয়ের আয়োজন নিয়েও কথা হচ্ছিল। কিন্তু হঠাৎ এমন ঘটনায় অদিত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

ওই বন্ধু আরও জানান, অদিত তার হবু স্ত্রীকে হারিয়ে গভীরভাবে শোকাহত। এর কিছুদিন আগেই অদিতের বাবা মারা গেছেন। এবার হবু স্ত্রীকেও হারিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না স্বজন ও বন্ধুরা।

একসঙ্গে চারজনকে হত্যা

গত শনিবার (২৩ আগস্ট) রাতে রংপুর নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়ার একটি বাসা থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), তাদের মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়ম (১২)।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

আগামী চক্রবর্তীর আকস্মিক মৃত্যুতে তার হবু স্বামী অদিত করসহ দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বিয়ের প্রস্তুতির বদলে এখন প্রিয়জন হারানোর বেদনা নিয়েই সময় কাটছে পরিবারটির।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান জানাল দিল্লি

১

সৌদিতে দক্ষ কর্মীদের পরিবার নেওয়ার নিয়মে বড় পরিবর্তন

২

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়েছে: রিজভী

৩

প্রাথমিকের নিয়োগে নতুন সংকট, চাকরিতে যোগ দেননি ১,৪৭১ জন

৪

নারীরা কেন বিয়েতে আগ্রহ হারাচ্ছে, বাস্তবতা কী বলছে?

৫

মেসির শেষ ম্যাচের আগে রিভার প্লেটের বিশেষ সম্মান

৬

উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লিও

৭

মেসির বিদায়ে আবেগঘন বার্তা দিলেন পূর্ণিমা-পরীমনি-ইরফান

৮

সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩; বাড়ছে উত্তেজনা

৯

সালমান মুক্তাদিরের মন্তব্যে নাছিরের জবাব, বললেন যা

১০

এআইয়ের সঙ্গে প্রেমে লাগাম, চীনের নতুন নিয়মে কী বদলাবে?

১১

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস ঠেকাতে শুটিং সেটে ফোন নিষিদ্ধের দাবি

১২

নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

১৩

আবারও সিন্ডিকেটের খপ্পরে দেশ, প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

১৪

মানুষ কেন ভ্রমণে টাকা খরচ করে, এর আসল লাভ কোথায়?

১৫

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী হুমায়ুন কবির

১৬

শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাজেট আরও বাড়বে

১৭

রাবিতে হামলার ঘটনায় ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

১৮

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নেই বলে দাবি রাশেদ খাঁন।

১৯

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদের আবেদন, হতবাক আদালত

২০