জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, স্বর্ণ-নগদসহ মূল্যবান জিনিস লুট

ছবি: সংগৃহীত

জামালপুর পৌর শহরের দেওয়ানপাড়া এলাকায় জানালার গ্রিল কেটে এক বিচারক দম্পতির ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা হীরার আংটি, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০ জুন) রাতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন জামালপুর আদালতের সিভিল জজ (মেলান্দহ) আহমাদুল কবির সাকিল এবং দেওয়ানগঞ্জের সিভিল জজ নুসরাত জেরিন জেনি।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বিচারক দম্পতি প্রায় সাত মাস ধরে পৌর শহরের দেওয়ানপাড়া এলাকায় আনোয়ার হোসেনের তিনতলা বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকছেন। মঙ্গলবার বিকেলে তারা বাসা থেকে বাইরে যান। এ সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে স্বর্ণালংকার, হীরার আংটি, নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

বিচারক আহমাদুল কবির সাকিল জানান, রাত ৮টার দিকে বাসায় ফিরে দরজার তালা খুলতে না পেরে প্রথমে তালা নষ্ট হয়েছে বলে ধারণা করেন। পরে মিস্ত্রি এনে চেষ্টা করেও দরজা খুলতে না পারায় সন্দেহ সৃষ্টি হয়। রাত ৯টার দিকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায় জানালার গ্রিল কাটা, ঘরের আসবাবপত্র এলোমেলো এবং মূল্যবান জিনিসপত্র উধাও।

বাড়ির মালিক আনোয়ার হোসেন বলেন, তিনতলা ভবনটিতে মোট পাঁচটি ইউনিট রয়েছে। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। ভবনে সিসিটিভি ক্যামেরা থাকলেও বর্তমানে তা অকার্যকর ছিল। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবেই দুর্বৃত্তরা চুরির ঘটনা ঘটিয়েছে।

জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: জামালপুর সদর থানা পুলিশ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, স্বর্ণ-নগদসহ মূল্যবান জিনিস লুট

১৫ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল কতবার মুখোমুখি? ইতিহাসে কে এগিয়ে

ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় দিনের সংঘর্ষ: আহত ২০, বন্ধ সরাইল-নাসিরনগর সড়ক

জামায়াতের ক্ষমা চাওয়া ও শ্বেতপত্র দাবি নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক

চসিক নার্সিং ইনস্টিটিউটে চালু হবে ৪ বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি: মেয়র

পেনাল্টি নাটকে জার্মানিকে বিদায় করে বিশ্বকাপে ইতিহাস গড়ল প্যারাগুয়ে

তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, ১ নম্বর সংকেত

১০

ক্ষেতলালে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১১

জগন্নাথপুরে কলেজ অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

১২

মাত্র একটি অভ্যাস বদলালেই কমতে পারে হৃদরোগের ঝুঁকি

১৩

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে সুপারিশ ১,৩২০ জন

১৪

ওসমান হাদি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১৭তমবার পিছাল, নতুন তারিখ ১৫ জুলাই

১৫

জাতীয় বজ্রপাত নিরাপত্তা দিবস: ১২ বছরে প্রাণ গেল ৩,৮৬০ জনের, সবচেয়ে বেশি ঝুঁকিতে হাওরাঞ্চল

১৬

মেসিবিহীন আর্জেন্টিনা, লো সেলসোর গোল অফসাইডে

১৭

জাগ্রত ব্যবসায়ী ও জনতার ২০২৬–২৮ কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

১৮

হেডলাইন’ সিরিজে চমক হিসেবে হাজির চঞ্চল চৌধুরী

১৯

রূপগঞ্জের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

২০