হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান — ছবি সংগৃহীত

তেলবাহী ট্যাংকার, বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড বৃহস্পতিবার (১১ জুন) এ ঘোষণা দেয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলার দাবি করেছে তেহরান।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, বুধবার (১০ জুন) গভীর রাতে পরিচালিত হামলাগুলো ছিল ইরানের ‘অব্যাহত আগ্রাসনের’ জবাব।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক এবং দক্ষিণাঞ্চলীয় কারগান শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করেছে। এর পরিপ্রেক্ষিতে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইআরজিসির দাবি, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার, বাণিজ্যিক জাহাজসহ কোনো ধরনের নৌযান চলাচল করতে পারবে না। একইসঙ্গে তারা জানিয়েছে, অনুমতি ছাড়া প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।

এ ছাড়া বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবিও করেছে আইআরজিসি।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক তেল সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

সূত্র:
রয়টার্স / আল জাজিরা / ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিকস সম্মেলনে একতরফা শুল্কনীতির সমালোচনা, নয়া ঘোষণা

লটারি বাতিল, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ফিরছে ভর্তি পরীক্ষা

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

১০

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

১১

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১২

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১৩

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১৪

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৫

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৬

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৭

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৮

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৯

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

২০