ইরানে ইসরায়েলের হামলা, কেঁপে উঠল তেহরান

তেহরান, তাবরিজ ও ইসফাহানে ইসরায়েলের হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে — ছবি সংগৃহীত

রাজধানী তেহরানসহ ইরানের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (৭ জুন) মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলায় কেঁপে ওঠে তেহরান, তাবরিজ ও ইসফাহান শহর। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে ইসফাহান শহরেও অন্তত তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে এ হামলা পরিচালনা করা হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, তেহরান, তাবরিজ এবং ইসফাহানের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

এর আগে রোববার রাতে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। বিশ্লেষকদের ধারণা, সেই হামলার প্রতিক্রিয়াতেই ইসরায়েল পাল্টা বিমান হামলা চালিয়েছে।

উল্লেখ্য, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও রোববার লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। সর্বশেষ হামলা-পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে বিনামূল্যে মিলবে নতুন ভেরিফিকেশন ব্যাজ

এইচএসসি রসায়ন পরীক্ষার প্রশ্নে একাধিক ভুল, বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা

১৩ দিন পর সচল রাঙামাটি-বান্দরবান সড়ক, ফিরেছে যান চলাচল

সরকারের আশ্বাসে ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহার করল ‘ককরোচ জনতা পার্টি’

পাইরেসির ধাক্কা সামলেও প্রথম দিনে ৪১ কোটি রুপি আয় ‘জানা নায়গান’-এর

পীরগঞ্জের মকিমপুরের বাবা-ছেলে রংপুরে মোটরসাইকেল চুরি মামলায় গ্রেপ্তার

শিক্ষার্থী আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্ট, যা জানা গেল

ইইউর প্রতিযোগিতা আইন লঙ্ঘন, গুগলকে ১০০ কোটি ডলার জরিমানা

মাদ্রাসার ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনায় বিতর্ক

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১০

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা নিতে প্রস্তুত, সিদ্ধান্ত আজ হতে পারে

১১

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন

১২

পীরগঞ্জে ফ্যামিলিকার্ড শুমারি-২০২৬ জনবল নিয়োগ

১৩

ভারতে শিক্ষার্থী আন্দোলনে মোদির পদত্যাগের দাবি

১৪

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল বহিষ্কার

১৫

কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণ, গ্রেপ্তার বৃদ্ধ

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আসবে অধিদপ্তরের নজরদারিতে: ববি হাজ্জাজ

১৮

নাগরিক সেবায় চালু হলো ‘হ্যালো ডিসি’ মোবাইল অ্যাপ

১৯

জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন

২০