৫০ লাখ টাকা যৌতুকের মামলায় সাবেক এসিল্যান্ড কারাগারে

ছবি: সংগৃহীত

৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এবং জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম উভয়পক্ষের শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত বিজয় কুমার জোয়ার্দার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ছোনগাছা গ্রামের পরিমল জোয়ার্দারের ছেলে।

৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ

মামলার বিবরণী থেকে জানা যায়, মাগুরা জেলা সদরের রক্কুরপাড়া গ্রামের গোপাল সরকারের মেয়ে মুক্তা সরকারের সঙ্গে বিজয় জোয়ার্দারের বিয়ে হয়।

বাদীপক্ষের অভিযোগ, বিয়ের কিছুদিন পর বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমি কাসারির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে চিকিৎসার কথা বলে স্ত্রী মুক্তাকে ভারতে পাঠিয়ে দেন তিনি।

ভারতে অবস্থানকালে মুক্তা জানতে পারেন, সুমি আশাশুনিতে বিজয়ের সরকারি বাসভবনে অবস্থান করছেন। পরে তিনি দ্রুত আশাশুনিতে ফিরে এলে তার কাছে বাবার বাড়ি থেকে ৫০ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার দাবি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

নির্যাতনের পর হাসপাতালে ভর্তি

মামলার অভিযোগ অনুযায়ী, যৌতুক দিতে অপারগতা প্রকাশ করায় গত ২৩ ফেব্রুয়ারি মুক্তাকে শারীরিক নির্যাতন করা হয় এবং ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে ঘরে আটকে রাখা হয়।

পরে ২৫ ফেব্রুয়ারি সকালে সেখান থেকে পালিয়ে তিনি আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসা শেষে গত ৪ মার্চ মুক্তা সরকার বাদী হয়ে আশাশুনি থানায় মামলা করেন।

মামলায় বিজয় জোয়ার্দার ছাড়াও তার বাবা পরিমল কুমার জোয়ার্দার, মা ঊষা রানী জোয়ার্দার, ভাই পরিতোষ কুমার জোয়ার্দার ও সুমি কাসারিকে আসামি করা হয়।

জামিন আবেদন নামঞ্জুর

মামলার পর বিজয় জোয়ার্দার হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। পরে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে মীমাংসার শর্তে অস্থায়ী জামিন নেন।

এর মধ্যে তাকে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়। সোমবার ধার্য তারিখে বিজয়ের পক্ষে আইনজীবী মো. মিজানুর রহমান পিন্টু স্থায়ী জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে বিজয় জোয়ার্দারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশাশুনি থানার উপপরিদর্শক মো. রাশিদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় বিজয় জোয়ার্দারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফও জামিন বাতিল করে বিজয় জোয়ার্দারকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান জানাল দিল্লি

১

সৌদিতে দক্ষ কর্মীদের পরিবার নেওয়ার নিয়মে বড় পরিবর্তন

২

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়েছে: রিজভী

৩

প্রাথমিকের নিয়োগে নতুন সংকট, চাকরিতে যোগ দেননি ১,৪৭১ জন

৪

নারীরা কেন বিয়েতে আগ্রহ হারাচ্ছে, বাস্তবতা কী বলছে?

৫

মেসির শেষ ম্যাচের আগে রিভার প্লেটের বিশেষ সম্মান

৬

উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লিও

৭

মেসির বিদায়ে আবেগঘন বার্তা দিলেন পূর্ণিমা-পরীমনি-ইরফান

৮

সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩; বাড়ছে উত্তেজনা

৯

সালমান মুক্তাদিরের মন্তব্যে নাছিরের জবাব, বললেন যা

১০

এআইয়ের সঙ্গে প্রেমে লাগাম, চীনের নতুন নিয়মে কী বদলাবে?

১১

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস ঠেকাতে শুটিং সেটে ফোন নিষিদ্ধের দাবি

১২

নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

১৩

আবারও সিন্ডিকেটের খপ্পরে দেশ, প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

১৪

মানুষ কেন ভ্রমণে টাকা খরচ করে, এর আসল লাভ কোথায়?

১৫

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী হুমায়ুন কবির

১৬

শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাজেট আরও বাড়বে

১৭

রাবিতে হামলার ঘটনায় ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

১৮

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নেই বলে দাবি রাশেদ খাঁন।

১৯

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদের আবেদন, হতবাক আদালত

২০