ফেসবুকের প্রেম থেকে বাস্তবের সংসার, চীনা যুবককে বিয়ে করলেন নেত্রকোনার তরুণী

ছবি: সংগৃহীত।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। সেই সম্পর্কের পরিণতিতে দুই পরিবারের সম্মতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন নেত্রকোনার তরুণী নাজমিন আক্তার লিজা (২০) এবং চীনের নাগরিক ওয়্যাং সুলিন (৩০)। প্রেমের টানে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম রীতিতে বিয়ে করেছেন চীনা যুবক। ধর্মান্তরিত হওয়ার পর তিনি নতুন নাম গ্রহণ করেছেন মো. নুর উদ্দিন

পারিবারিক সূত্রে জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মো. নাজিম উদ্দিনের মেয়ে নাজমিন আক্তার লিজা। তিনি মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অপরদিকে, চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা ওয়্যাং সুলিন পেশায় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী। তিনি তার ভাইয়ের সঙ্গে যৌথভাবে রেস্তোরাঁ পরিচালনা করেন।

জানা গেছে, প্রায় দুই মাস আগে ফেসবুকের মাধ্যমে লিজা ও ওয়্যাং সুলিনের পরিচয় হয়। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুজনই বিয়ের সিদ্ধান্ত নিয়ে বিষয়টি নিজ নিজ পরিবারকে জানান। উভয় পরিবার সম্মতি দিলে গত ১৮ জুলাই চীন থেকে বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন। ঢাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানান লিজার পরিবারের সদস্যরা এবং পরে তাকে মোহনগঞ্জে নিয়ে যাওয়া হয়।

গত ২১ জুলাই ইসলাম ধর্ম গ্রহণের পর আইনজীবীর মাধ্যমে এফিডেভিট করে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিক আয়োজন আগামী ৩১ জুলাই মোহনগঞ্জে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কনের বাড়িতে মঞ্চ নির্মাণের কাজ চলছে এবং আত্মীয়-স্বজনদের মধ্যে দাওয়াতপত্র বিতরণ করা হয়েছে।

লিজার বাবা মো. নাজিম উদ্দিন জানান, সাম্প্রতিক সময়ে বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণার বিভিন্ন ঘটনার কারণে তারা সতর্কতার সঙ্গে বিষয়টি যাচাই করেছেন। চীনে থাকা ওয়্যাং সুলিনের পরিবারের সঙ্গে যোগাযোগের পাশাপাশি বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস থেকেও প্রয়োজনীয় তথ্য নিশ্চিত হওয়ার পরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ওয়্যাং সুলিন চীনে ফিরে প্রয়োজনীয় ভিসা ও কাগজপত্র সম্পন্ন করবেন। এরপর লিজাকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে বিদেশি জামাইকে ঘিরে মোহনগঞ্জের দৌলতপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা চীনা যুবককে এক নজর দেখতে এবং তার সঙ্গে ছবি তুলতে কনের বাড়িতে ভিড় করছেন।

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, বিদেশি নাগরিকদের নিয়ে নানা প্রতারণার খবর থাকলেও কনের পরিবার সবকিছু যাচাই-বাছাই করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। তাই নবদম্পতির জন্য সবাই শুভকামনা জানাচ্ছেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে কাজ চলছে, জানালেন জোয়া আখতার

২১ ঘণ্টা পর মুক্তি পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী

শিক্ষকদের জন্য আসছে স্বতন্ত্র বেতন স্কেল, জানালেন শিক্ষামন্ত্রী

মহাসড়কে আর চলবে না থ্রি হুইলার, চালু হলো এআই ক্যামেরা

লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ

জ্বালানি সংকট কাটাতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আসছে নতুন নিয়ম

ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য মিরাজ

জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবনের জন্য গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে

১০

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, এক সপ্তাহেই প্রাণ গেল ৫ জনের

১১

বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের

১২

ইউএনওর থাপ্পড়-লাঠিপেটার ভিডিও ভাইরাল, যা দেখা গেল সিসিটিভিতে

১৩

সকালে ঘুম থেকে উঠে যেসব অভ্যাস আপনাকে রাখবে সুস্থ

১৪

রাত ৮টার পর দোকান খোলা যাবে না, নতুন নির্দেশ সরকারের

১৫

রাজশাহীতে তীব্র লোডশেডিং, বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

১৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?

১৭

অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল

১৮

১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে বদল, সুপারিশ করবে না এনটিআরসিএ

১৯

এসএসসির ফল প্রকাশ, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

২০