প্রেমিকার অনুরোধে আলোচনায় স্পেন তারকা ইয়ামাল

ছবি: সংগৃহীত

স্পেনের উদীয়মান ফুটবল তারকা লামিন ইয়ামাল বরাবরই বলে আসছেন, দেশের অন্যতম বড় তারকা হওয়ার বিষয়টিকে তিনি কখনো চাপ হিসেবে নেন না। তার একমাত্র লক্ষ্য মাঠে নিজের সেরাটা দিয়ে স্পেনকে সাফল্য এনে দেওয়া। তবে এবার বিশ্বকাপকে ঘিরে তার প্রেমিকা ইনেস গার্সিয়ার একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অন্যতম নতুন সংযোজন হলো ফাইনালে ১১ মিনিটের হাফটাইম শো। ফিফা ইতোমধ্যে জানিয়েছে, এই আয়োজনে পারফর্ম করবেন বিশ্বখ্যাত শিল্পী শাকিরা, বিটিএস, কোল্ডপ্লে, ম্যাডোনা এবং কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার।

জাস্টিন বিবারের নাম ঘোষণার পরই ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়া নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে ইয়ামালকে যেকোনো মূল্যে স্পেনকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়ার আহ্বান জানান। কারণ তিনি নিজেই জাস্টিন বিবারের বড় ভক্ত।

ইনেসের পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকের মতে, তার পোস্টে বিশ্বকাপ জয়ের চেয়ে জাস্টিন বিবারের হাফটাইম শো দেখার আগ্রহই বেশি ফুটে উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা ধরনের আলোচনা।

ফুটবলপ্রেমীদের একাংশ মনে করছেন, বিশ্বকাপের ফাইনালের মূল আকর্ষণ হওয়া উচিত মাঠের লড়াই ও ট্রফি জয়ের প্রতিযোগিতা। হাফটাইম শোকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া ফুটবলের ঐতিহ্যের সঙ্গে পুরোপুরি মানানসই নয়। আবার অনেকেই এটিকে বিশ্বকাপকে আরও বেশি ‘আমেরিকানাইজড’ করার অংশ হিসেবে দেখছেন।

অন্যদিকে, ইয়ামালের সামনে এখনো কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্পেন এখনো নিজেদের সেরা ছন্দে খেলতে পারেনি।

কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ শক্তিশালী বেলজিয়াম। স্বাগতিক যুক্তরাষ্ট্রকে দাপটের সঙ্গে হারিয়ে শেষ আটে উঠেছে বেলজিয়ানরা। তাই সেমিফাইনালে উঠতে হলে ইয়ামালদের নিজেদের সেরা ফুটবল খেলতে হবে।

স্পেন যদি সেই বাধা পেরিয়ে ফাইনালে পৌঁছাতে পারে, তবে শুধু দেশের সমর্থকরাই নয়, ইনেস গার্সিয়ার সেই ভাইরাল অনুরোধও বাস্তবে রূপ নেওয়ার আরও এক ধাপ কাছে পৌঁছে যাবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজামণ্ডপে মুসলিমদের যাওয়া নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

১

ইউরোপের পাঁচ দেশে বিক্ষোভ, ক্ষোভের কেন্দ্রে শিক্ষা ও ব্যয়

২

অস্ত্র হাতে অভিযানের জের, ইশরাককে পদত্যাগের নির্দেশ

৩

দেব-জিতের একসঙ্গে সিনেমা, ২০২৭ সালের পূজায় আসছে চমক?

৪

সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬

৫

ভারতের গোয়ালিয়রে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ পুণ্যার্থী

৬

রায়পুরে মন্দিরে বিদ্যুতের কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

৭

সরকারি কোয়ার্টারে সাবলেট, অসন্তোষ প্রধানমন্ত্রীর

৮

পাঁচ বছরেও শেষ হয়নি কীর্তিনাশার দুই সেতু, ভোগান্তিতে মানুষ

৯

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

১০

দিল্লিতে আটক এআইএসএ নেত্রী মুক্ত, হেফাজতে অভিজিৎ

১১

আজ শনিবার খোলা থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

১২

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৩

ধানমন্ডিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, মারধর নিয়ে বিতর্ক

১৪

ছাত্ররা জীবন না দিলে দেশে ফিরতে পারতেন না তারেক রহমান’: নাহিদ

১৫

ঢাবিতে গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, ভাঙচুর প্রাইভেট কার

১৬

সিলেটের লালাখাল: নীল-সবুজ পানির টানে ছুটছেন পর্যটকরা

১৭

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, আন্দোলন চলার ঘোষণা

১৮

দুই দিন বন্ধ থাকবে এলপিজির দোকান, সাত দফা দাবি ব্যবসায়ীদের

১৯

বিধবা-বেকার কার্ড চালু হলে আগে এমপিদের স্ত্রীরা নেবেন

২০