কমলনগরে আওয়ামী লীগের সাবেক নেতা জামায়াতে যোগদান

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগের সাবেক নেতা আক্তার হোসেন মিলন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার (৮ জুলাই) বিকাল ৫টায় উপজেলার হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অফিস কক্ষে সদস্যপদের ফরম পূরণের মাধ্যমে তিনি দলে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে জামায়াত নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন।

দলীয় সূত্রে জানা গেছে, আক্তার হোসেন মিলন দীর্ঘদিন হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার দল পরিবর্তনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, “আক্তার হোসেন মিলন আজ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, মাতাব্বরনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসাইনসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিষয়ে আক্তার হোসেন মিলন বলেন, “জামায়াতে ইসলামীর আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়েই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এর পেছনে অন্য কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য নেই।”

তার এই যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয়ের নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসায় যশ

‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন আসছে?

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র বড় অর্জন: হাবিবুল বাশার

৫০ লাখ টাকা যৌতুকের মামলায় সাবেক এসিল্যান্ড কারাগারে

৫০ লাখ টাকা যৌতুকের মামলায় সাবেক এসিল্যান্ড কারাগারে

পীরগঞ্জে শিশুর গলায় হাচুয়া ধরে শিক্ষিকার সোনার চেইন ছিনতাই

ফিনিস মন্ডিয়াল ফাউন্ডেশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে

বিয়ের আগেই শেষ আগামী-অদিতের স্বপ্ন, শোকে স্তব্ধ হবু স্বামী

১০

তারাকান্দায় মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

১১

ভারতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

১২

হঠাৎ শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস ২৩ সেপ্টেম্বর

১৪

ওসমানীনগরে ট্যাংকলরি-সিএনজি সংঘর্ষে নিহত ৪

১৫

পীরগঞ্জে জমি দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

১৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর নীতিমালা করবে ইউজিসি

১৭

১১ মাসে ডাকসুর এমন কাজ ১০৫ বছরেও হয়নি: সাদিক কায়েম

১৮

তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ, মন্ত্রিসভায় রদবদল

১৯

এআইকে যেসব প্রশ্ন করা উচিত নয়, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

২০