‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন আসছে?

ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত ‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তির পর দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। ২০২৫ সালে এই সিরিজের মাধ্যমে পরিচালনায় অভিষেক হয় আরিয়ানের। সিরিজটির সাফল্যের পর থেকেই এর দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিরিজটির অন্যতম লেখক ও চিত্রনাট্যকার বিলাল সিদ্দিকী জানিয়েছেন, ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন নিয়ে নেটফ্লিক্স ও শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের মধ্যে আলোচনা চলছে।

বিলাল সিদ্দিকী জানান, তিনিও দ্বিতীয় সিজনের ব্যাপারে আশাবাদী। তবে নতুন সিজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সংশ্লিষ্টদের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে। প্রথম সিজনে কাজের অভিজ্ঞতা দারুণ হওয়ায় আবারও একই দলের সঙ্গে কাজ করার সুযোগ পেলে তারা আনন্দিত হবেন বলেও জানান তিনি।

‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজে হিন্দি সিনেমার চাকচিক্য, বলিউডের অন্দরমহলের টানাপোড়েন এবং চলচ্চিত্রজগতের বিভিন্ন পরিচিত বিষয়কে ব্যঙ্গাত্মক ও মজার ভঙ্গিতে তুলে ধরা হয়েছিল। সিরিজটির গল্প ও নির্মাণশৈলী দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করে।

প্রথম সিজনে আরিয়ান খানের সঙ্গে বিলাল সিদ্দিকী ও মানব চৌহান যৌথভাবে চিত্রনাট্য লেখেন। আরিয়ানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বিলাল বলেন, তাদের তিনজনের সিনেমা নিয়ে পছন্দ-অপছন্দ এবং রসবোধে বেশ মিল ছিল। ফলে গল্প বলার ধরন নিয়েও তাদের মধ্যে সহজেই সমন্বয় তৈরি হয়েছিল।

আরিয়ান খানের প্রশংসা করে বিলাল বলেন, আরিয়ানের চিন্তাভাবনা পরিষ্কার এবং চারপাশে কী ঘটছে সে বিষয়ে তিনি অত্যন্ত সচেতন। তার রসবোধও দারুণ। চিত্রনাট্যকারের নিজের রসবোধ ও গল্প বলার দৃষ্টিভঙ্গির সঙ্গে আরিয়ানের মিল থাকায় কাজটি আরও সহজ হয়েছিল।

বিলালের ভাষ্য অনুযায়ী, প্রথম সিজন তৈরির সময় তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে বড় ধরনের মতবিরোধ হয়নি। বরং পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিবাচক প্রভাব পর্দায়ও দেখা গেছে।

এদিকে দ্বিতীয় সিজন নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে নেটফ্লিক্স ও রেড চিলিজ এন্টারটেইনমেন্টের মধ্যে আলোচনা চলার খবর প্রকাশ্যে আসায় নতুন সিজন নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১০

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১১

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১২

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৩

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৪

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৫

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৬

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৭

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৮

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৯

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

২০