ধানক্ষেতে কৃষকের ছদ্মবেশে চোরাকারবারি, কাদা খুঁড়ে মিলল সোয়া ২ কোটি টাকার স্বর্ণ

ছবি: বিজিবি

কৃষকের ছদ্মবেশে ধানক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন এক ব্যক্তি। তবে সীমান্ত এলাকায় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সন্দেহ হলে তাকে থামানো হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধানক্ষেতের কাদা খুঁড়ে উদ্ধার করা হয় ১০১ ভরি ওজনের ১০টি স্বর্ণের বার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে জয়পুরহাট ব্যাটালিয়নের ক্যাফে-২০ কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

তিনি জানান, সকালে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় কৃষকের বেশে ধানক্ষেতের দিকে যাচ্ছিলেন মামুনুর রশীদ (৩৫) নামে এক ব্যক্তি। বিজিবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ চোরাচালানের বিষয়টি স্বীকার করেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী ধানক্ষেতের কাদা খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ২২ ক্যারেটের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১০১ ভরি ৯ আনা ২ রতি।

আটক মামুনুর রশীদ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমানীনগরে ট্যাংকলরি-সিএনজি সংঘর্ষে নিহত ৪

পীরগঞ্জে জমি দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর নীতিমালা করবে ইউজিসি

১১ মাসে ডাকসুর এমন কাজ ১০৫ বছরেও হয়নি: সাদিক কায়েম

তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ, মন্ত্রিসভায় রদবদল

এআইকে যেসব প্রশ্ন করা উচিত নয়, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

জ্বালানি সংকটে চট্টগ্রামে ভয়াবহ লোডশেডিং, বন্ধ ৬ বিদ্যুৎকেন্দ্র

কলকাতার হোটেলে আগুনে সাংবাদিক দেবাশীষসহ নিহত ৭ বাংলাদেশি

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফল ঘোষণা আজ

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন কি গাজী নজরুল?

১০

কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমছে না মশা, বাড়ছে ডেঙ্গু

১১

নিরাময়কেন্দ্রের আড়ালে বন্দিশালা, তমিজী হককে আটকে রাখার অভিযোগ

১২

ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করল সংযুক্ত আরব আমিরাত

১৩

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯; বাংলাদেশি থাকার আশঙ্কা

১৪

জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে কাজ চলছে, জানালেন জোয়া আখতার

১৫

২১ ঘণ্টা পর মুক্তি পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী

১৬

শিক্ষকদের জন্য আসছে স্বতন্ত্র বেতন স্কেল, জানালেন শিক্ষামন্ত্রী

১৭

মহাসড়কে আর চলবে না থ্রি হুইলার, চালু হলো এআই ক্যামেরা

১৮

লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

১৯

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ

২০