পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থীদের পাশে ছাত্রদলের হেল্প ডেস্ক

পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা

সারা দেশের মতো রংপুরের পীরগঞ্জ উপজেলাতেও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় সরকারি শাহ আব্দুর রউফ কলেজ কেন্দ্রে সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন। কেন্দ্রজুড়ে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কেন্দ্র সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় দায়িত্ব পালন করেন।

পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। অনেকেই পরীক্ষার্থীদের উৎসাহ দিতে সকাল থেকেই কেন্দ্রে অবস্থান করেন। কেন্দ্রে প্রবেশ, কক্ষ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নিশ্চিত করতে সংশ্লিষ্টরা সার্বিক সহযোগিতা করেন। এতে পরীক্ষার্থীরা স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।

এদিকে পরীক্ষার্থীদের সহায়তায় সরকারি শাহ আব্দুর রউফ কলেজ কেন্দ্রের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি শাহ আব্দুর রউফ কলেজ শাখা একটি হেল্প ডেস্ক স্থাপন করে। হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষ খুঁজে দেওয়া, প্রয়োজনীয় তথ্য সরবরাহ, কলম ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদানসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়।

পরীক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই এ উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, এমন সহায়তামূলক কার্যক্রম পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে এবং পরীক্ষা কেন্দ্রে সহজে প্রয়োজনীয় তথ্য পেতে সহায়ক হয়েছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, বাকি পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে কাজ চলছে, জানালেন জোয়া আখতার

২১ ঘণ্টা পর মুক্তি পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী

শিক্ষকদের জন্য আসছে স্বতন্ত্র বেতন স্কেল, জানালেন শিক্ষামন্ত্রী

মহাসড়কে আর চলবে না থ্রি হুইলার, চালু হলো এআই ক্যামেরা

লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ

জ্বালানি সংকট কাটাতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আসছে নতুন নিয়ম

ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য মিরাজ

জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবনের জন্য গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে

১০

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, এক সপ্তাহেই প্রাণ গেল ৫ জনের

১১

বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের

১২

ইউএনওর থাপ্পড়-লাঠিপেটার ভিডিও ভাইরাল, যা দেখা গেল সিসিটিভিতে

১৩

সকালে ঘুম থেকে উঠে যেসব অভ্যাস আপনাকে রাখবে সুস্থ

১৪

রাত ৮টার পর দোকান খোলা যাবে না, নতুন নির্দেশ সরকারের

১৫

রাজশাহীতে তীব্র লোডশেডিং, বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

১৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?

১৭

অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল

১৮

১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে বদল, সুপারিশ করবে না এনটিআরসিএ

১৯

এসএসসির ফল প্রকাশ, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

২০