ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।

রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় কেন্দ্রীয় ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং আমানতকারী, ব্যাংক ও জনস্বার্থ রক্ষার লক্ষ্যে ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে।

এছাড়া ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারার আওতায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের সব দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগ করবেন।

সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের বিভিন্ন অনিয়ম, আর্থিক সংকট এবং পরিচালনাগত বিষয়ে উদ্বেগের প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সুশাসন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র:
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি (১৪ জুন)

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

৭ গোলের জয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড ভাঙল জার্মানি

জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস

বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, আশ্বাসে প্রত্যাহার

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ বিএসএফ

ভারতে একই পরিবারের ৪ সদস্যের মরদেহ উদ্ধার

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

ব্রাজিল-মরক্কো ড্র, ভিনিসিয়ুসের গোলে রক্ষা সেলেসাওদের

বিশ্বকাপ উদ্বোধনে শাকিরা, মাঠে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

৯.৩৮ লাখ কোটি টাকার বাজেটে স্বাক্ষর রাষ্ট্রপতির

১০

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

১১

দালাল চক্র দমন না হলে জাতি রাস্তায় নামবে: এমপি

১২

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড: প্রধানমন্ত্রী

১৩

সালমান শাহর দেহাবশেষ তৃতীয়বার উত্তোলনের অনুমতি

১৪

প্রবাসী কল্যাণ ভবন থেকে কর্মকর্তার ল্যাপটপ চুরি

১৫

শান্তিরক্ষীদের গৌরব রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল-যুবদল নেতার মৃত্যু

১৭

নির্বাচনের পর গাড়ি-বাড়ি সব লাগে জামায়াতের: রাশেদ খান

১৮

শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ নেতারা

১৯

ওলিসের হ্যাটট্রিকে নর্থ আয়ারল্যান্ডকে হারাল ফ্রান্স

২০