আটকের পর ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

কচুয়া উপজেলার জরিনা বাজার এলাকায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, আটকের পর তাকে আইনগত প্রক্রিয়া ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৯ মে রাতে জরিনা বাজার এলাকা থেকে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রোকন খানকে আটক করেন নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এএসআই বিশ্বজিৎ। পরে তাকে গোপনে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

মুক্তি পাওয়ার পর ‘Rokon Khan’ নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, রাজনৈতিক প্রতিপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছিল। পরে ভুল বোঝাবুঝির অবসান হলে তিনি মুক্তি পান।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। এ সময় অনেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পরে সংশ্লিষ্ট ফেসবুক পোস্টটি মুছে ফেলা হয় বলে জানা গেছে।

এদিকে স্থানীয়দের একটি অংশ অভিযোগ করেছেন, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আগেও অনিয়মের অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির এএসআই বিশ্বজিৎ বলেন, একটি ওয়ারেন্ট কার্যকর করতে গিয়ে রোকনুজ্জামান খান নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। পরে ওয়ারেন্টভুক্ত ব্যক্তির পরিচয়ের সঙ্গে তার পরিচয়ের মিল না পাওয়ায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, আটকের সময় তিনি জানতেন না যে ওই ব্যক্তি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ভুল শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তাকে মুক্তি দেওয়া হয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোনাকোর কাছে ২-১ গোলে হার, তিন ম্যাচেও জয়ের দেখা নেই পিএসজির

৬ দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতে নতুন এক্সপ্রেসওয়ে

নবম পে-স্কেল বাস্তবায়নে অর্থ জোগাবে যেভাবে সরকার, নেওয়া হয়েছে ৫ পরিকল্পনা

বৃষ্টির পানিতে ডুবছে সংসদ ভবন, ঝুঁকিতে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি

মেসির বিদায়ের চিঠি ও ‘টাইম টার্নার’: লুকিয়ে কী বার্তা?

প্রথমবার রাষ্ট্রপতি হিসেবে ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল

দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী

১০

ইনকাম হলে পাপ মনে হয় না, পপির বক্তব্যে বাপ্পারাজ

১১

পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ৮

১২

২০০ গ্রাম স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

১৩

কোথায় হারাল সেই নব্বই দশক? স্মৃতির পাতায় আজও ‘সুইট নাইন্টিজ’

১৪

সিলেটে মোটরসাইকেল ‘ট্রায়াল’ দিতে নিয়ে পালানোর অভিযোগে পুলিশ কনস্টেবল বরখাস্ত

১৫

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৬

অপহরণের পর গাছে বেঁধে আগুন, ৫৪ দিন লড়ে হার মানলেন ইনফ্লুয়েন্সার মনজিৎ

১৭

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা, ৬৭৫ মরদেহ উদ্ধার

১৮

৩১ ঘণ্টার যানজট কাটছে, তবু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তি

১৯

শহীদ ও ভুক্তভোগী পরিবারের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী

২০