আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকার মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে একসঙ্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তবে কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে থানা পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, হাসপাতালের নবজাতক ওয়ার্ডে আরও কয়েকজন গুরুতর অসুস্থ শিশু চিকিৎসাধীন রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, হাসপাতাল প্রাঙ্গণে অবস্থানরত নিহত শিশুদের স্বজনদের দাবি, ওই ওয়ার্ডে মোট ১৫ জন শিশু ভর্তি ছিল এবং তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা, ওয়ার্ডের পরিবেশ এবং সংশ্লিষ্ট চিকিৎসা প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান জানাল দিল্লি

১

সৌদিতে দক্ষ কর্মীদের পরিবার নেওয়ার নিয়মে বড় পরিবর্তন

২

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়েছে: রিজভী

৩

প্রাথমিকের নিয়োগে নতুন সংকট, চাকরিতে যোগ দেননি ১,৪৭১ জন

৪

নারীরা কেন বিয়েতে আগ্রহ হারাচ্ছে, বাস্তবতা কী বলছে?

৫

মেসির শেষ ম্যাচের আগে রিভার প্লেটের বিশেষ সম্মান

৬

উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লিও

৭

মেসির বিদায়ে আবেগঘন বার্তা দিলেন পূর্ণিমা-পরীমনি-ইরফান

৮

সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩; বাড়ছে উত্তেজনা

৯

সালমান মুক্তাদিরের মন্তব্যে নাছিরের জবাব, বললেন যা

১০

এআইয়ের সঙ্গে প্রেমে লাগাম, চীনের নতুন নিয়মে কী বদলাবে?

১১

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস ঠেকাতে শুটিং সেটে ফোন নিষিদ্ধের দাবি

১২

নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

১৩

আবারও সিন্ডিকেটের খপ্পরে দেশ, প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

১৪

মানুষ কেন ভ্রমণে টাকা খরচ করে, এর আসল লাভ কোথায়?

১৫

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী হুমায়ুন কবির

১৬

শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাজেট আরও বাড়বে

১৭

রাবিতে হামলার ঘটনায় ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

১৮

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নেই বলে দাবি রাশেদ খাঁন।

১৯

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদের আবেদন, হতবাক আদালত

২০