ইরানে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ছবি সংগৃহীত

ইসলামাবাদ-এ শান্তি আলোচনা থমকে যাওয়ার পর ইরানে আরও জোরালো সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম The New York Times-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্য বিষয়ক দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয়, সম্ভাব্য এই সামরিক অভিযান আগামী সপ্তাহেই শুরু হতে পারে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

এর আগে পাকিস্তানে আয়োজিত শান্তি আলোচনার অংশ হিসেবে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্র। কিন্তু শীর্ষ পর্যায়ের বৈঠকেও মতপার্থক্য দূর না হওয়ায় কোনো সমঝোতা হয়নি। পরবর্তীতে পাল্টাপাল্টি শর্তের কারণে আলোচনা অচল হয়ে পড়ে।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে ইরানের সামরিক ও অবকাঠামোগত স্থাপনা। পাশাপাশি হরমুজ প্রণালি-সংলগ্ন কৌশলগত এলাকাগুলোতেও আঘাত হানার পরিকল্পনা রয়েছে। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনা থেকে সংবেদনশীল উপাদান উদ্ধার করতে বিশেষ বাহিনী ব্যবহারের মতো ঝুঁকিপূর্ণ পরিকল্পনাও আলোচনায় রয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো।

তবে বিশ্লেষকদের মতে, এ ধরনের অভিযান বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ এবং ইরানের স্থলবাহিনীর প্রতিরোধের কারণে ব্যাপক হতাহতের আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, এক ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেলআবিব। এখন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে তারা।

সূত্র:
The New York Times / আন্তর্জাতিক গণমাধ্যম

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিকস সম্মেলনে একতরফা শুল্কনীতির সমালোচনা, নয়া ঘোষণা

লটারি বাতিল, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ফিরছে ভর্তি পরীক্ষা

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

১০

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

১১

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১২

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১৩

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১৪

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৫

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৬

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৭

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৮

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৯

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

২০