ট্রাম্পের হুমকির পর ফের বাড়লো বিশ্ববাজারে তেলের দাম

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে টানা দুইদিন কমার পর বৃহস্পতিবার (৭ মে) আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে ওয়াশিংটনভিত্তিক ডব্লিউটিআই ক্রুড অয়েলের দামও বেড়ে ৯৬ ডলারে পৌঁছেছে। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।

বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি প্রস্তাবিত চুক্তি মেনে নেয়, তাহলে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই বক্তব্য প্রকাশের পর থেকেই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করে।

এক পর্যায়ে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ ডলারে নেমে আসে। অন্যদিকে, ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯ ডলারে পৌঁছায়।

তবে পরিস্থিতি আবার বদলে যায় ট্রাম্পের নতুন হুঁশিয়ারির পর। তিনি বলেন, ইরান চুক্তি না মানলে আরও বড় ধরনের বোমা হামলা চালানো হতে পারে। এরপর থেকেই তেলের বাজারে ফের অস্থিরতা শুরু হয় এবং দাম আবারও ১০০ ডলারের ওপরে উঠে যায়।

এর আগে গত ২৯ এপ্রিল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১২২ ডলারে পৌঁছায়, যা ২০২২ সালের পর সর্বোচ্চ ছিল।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ে। ফলে বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিন ধরেই অস্থিরতা চলছে।

সূত্র:
দ্য ওয়াশিংটন পোস্ট

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেতা সড়ক দুর্ঘটনায় নিহত

পতাকা বিদেশের, রক্ত বাংলাদেশির—এই উন্মাদনার শেষ কোথায়?

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

মেসির জাদুতে আর্জেন্টিনার জয়, উচ্ছ্বাসে ভাসলেন চঞ্চল-পূর্ণিমা-তৌসিফরা

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ আটক ১

রংপুরের পীরগঞ্জে পথ হারানো এক কিশোর উদ্ধার, মিঠাপুকুরের পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে

রাজধানীতে অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৬ জন

সান্তাহারে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির ছাত্রী মাসফিহা আক্তার মিনহা, সন্ধান চায় পরিবার

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন, ফিরছেন পারেদেস-আলভারেজ

রায়পুর জামে মসজিদের ছাদ ঢালাইয়ে জেলা পরিষদের ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান

১০

কুয়াকাটা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ডোমারের আসাদুল, সন্ধান চায় পরিবার

১১

হুয়াওয়ে বাংলাদেশে চাকরির সুযোগ

১২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি

১৩

বিশ্বকাপ থেকে বিদায়, ব্রাজিলের জার্সিতে শেষ ম্যাচ খেললেন নেইমার

১৪

সোহরাওয়ার্দী উদ্যানে ভুয়া পুলিশ পরিচয়ে তল্লাশি, আটক ২ যুবক

১৫

পীরগঞ্জে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

১৬

সৌদি প্রবাসীদের কষ্ট: অতিরিক্ত অভিবাসন ব্যয়, ঋণের বোঝা ও এক প্রবাসীর মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনা

১৭

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

১৮

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, নারী প্রার্থীদের আবেদন ১১ জুলাই পর্যন্ত

১৯

সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ-মুরগির দাম, স্থিতিশীল সবজির বাজার

২০