মন্ত্রীর ভুয়া সিল-স্বাক্ষর জালিয়াতি, গ্রেপ্তার ২

ছবি সংগৃহীত

সাতক্ষীরায় পানিসম্পদমন্ত্রীর ভুয়া সিল ও স্বাক্ষর জাল করে জমি লিজ নেওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন কালিগঞ্জ উপজেলার মোস্তাফিজুর রহমান এবং দেবহাটা উপজেলার আব্দুর রহিম।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে পানিসম্পদমন্ত্রীর ভুয়া সিল তৈরি করে এবং স্বাক্ষর জাল করে জমি লিজ নেওয়ার চেষ্টা চালায়। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর নজরে এলে তিনি স্বাক্ষর যাচাই করে বুঝতে পারেন এটি জাল।

পরে অভিযুক্তরা তাদের জমা দেওয়া আবেদনের বিষয়ে তদবির করতে কার্যালয়ে গেলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। তখনই বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে এসে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির প্রতারণা ও জালিয়াতি সংক্রান্ত ধারায় রুজু করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করে জমি লিজ নেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র:
পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তর

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের ঊর্ধ্বে সবাই বাংলাদেশি, ঢাকেশ্বরীতে তারেক রহমান

১

সালমানের সঙ্গে কাজ করলে পরের লক্ষ্য, হুঁশিয়ারি টাইগারকে

২

চাঁদাবাজি নয়, মাদকবিরোধী অভিযানেই নেমেছিলাম: ইশরাক

৩

ইসলামে দাড়ি কাটার হুকুম ও বিধান জেনে নিন

৪

পূজামণ্ডপে মুসলিমদের যাওয়া নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

৫

ইউরোপের পাঁচ দেশে বিক্ষোভ, ক্ষোভের কেন্দ্রে শিক্ষা ও ব্যয়

৬

অস্ত্র হাতে অভিযানের জের, ইশরাককে পদত্যাগের নির্দেশ

৭

দেব-জিতের একসঙ্গে সিনেমা, ২০২৭ সালের পূজায় আসছে চমক?

৮

সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬

৯

ভারতের গোয়ালিয়রে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ পুণ্যার্থী

১০

রায়পুরে মন্দিরে বিদ্যুতের কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

১১

সরকারি কোয়ার্টারে সাবলেট, অসন্তোষ প্রধানমন্ত্রীর

১২

পাঁচ বছরেও শেষ হয়নি কীর্তিনাশার দুই সেতু, ভোগান্তিতে মানুষ

১৩

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

১৪

দিল্লিতে আটক এআইএসএ নেত্রী মুক্ত, হেফাজতে অভিজিৎ

১৫

আজ শনিবার খোলা থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

১৬

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৭

ধানমন্ডিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, মারধর নিয়ে বিতর্ক

১৮

ছাত্ররা জীবন না দিলে দেশে ফিরতে পারতেন না তারেক রহমান’: নাহিদ

১৯

ঢাবিতে গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, ভাঙচুর প্রাইভেট কার

২০